শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে মির্জা ফয়সল বিপুল ভোটে বিজয়ী তাহসিফের মৃত্যু নিয়ে এখনই মন্তব্য করতে চান না স্বরাষ্ট্রমন্ত্রী ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ

রাজস্থলীতে ৩৬ ঘন্টা হরতাল-অবরোধের দ্বিতীয় দিন শান্তিপূর্ণভাবে পালিত

  • আপডেট টাইম : বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২
  • ১৩৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় নিখোঁজ ছাত্রলীগ নেতা সালাউদ্দিনের উদ্ধারের দাবীতে বাঙ্গালহালিয়া নাগরিক পরিষদের ডাকা মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ৩৬ ঘন্টার হরতাল ও সড়ক অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনও শান্তিপূর্ণ ভাবে পালিত হয়েছে। 

সকাল থেকে রাজস্থলী ও বাঙ্গালহালিয়া ইউনিয়নে সকল দোকান পাট বন্ধ ছিলো। অবরোধের কারণে রাজস্থলী-রাঙ্গামাটি-বান্দরবান সড়কে সকল যানবাহন চলাচল বন্ধ ছিলো।  ছেড়ে যায়নি কোন দূরপাল্লার যানবাহন।

রাজস্থলী উপজেলা সদর সাপ্তাহিক বাজার মেলেনি। সাপ্তাহিক বুধবারের বাজারে দিনে গাইন্দ্যা ও ঘিলাছড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকার লোকজন পায়ে হেঁটে বাজারে এসে নিত্যপ্রয়েজনীয় মালামাল ক্রয় করতে দেখে গেছে।

তবে সকাল থেকে রাজস্থলী বাজার, সদর এলাকা, বাঙ্গালহালিয়া বাজারের বিভিন্ন স্থানে সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের টহল জোরদার দেখা গেছে।

এদিকে ভোর থেকে দ্বিতীয় দিন বাঙ্গালহালিয়ার সচেতন নাগরিক কমিটির নেতাকর্মীরা রাস্তায় পিকেটিং করতে দেখা যায়।

রাজস্থলী উপজেলায় বাস ষ্টেশন, রাজস্থলী বাজার, হ্নারামুখ, বড়ইতলা, ইসলামপুর বাজার, মুক্তিযোদ্ধা সড়ক, পাথরবন পাড়া, শফিপুর, বাঙ্গালহালিয়া বাজার, কাকড়াছড়ি সড়ক, আমতলা, বটতলা, ছাগল খাইয়া এলাকার আন্দোলনকারীরা পিকেটিং করতে দেখা গেছে। 

রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, রাজস্থলীতে সচেতন নাগরিক কমিটির ডাকা অবরোধ কর্মসূচি শান্তিপূর্ণ ভাবে পালিত হয়েছে। অবরোধ শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখতে রাজস্থলী, বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পের সেনা সদস্যরা ও রাজস্থলী, চন্দ্রঘোনা থানার পুলিশ বাহিনীরা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে কঠোর অবস্থানে রয়েছে।

নিখোঁজ সালাউদ্দিনের উদ্ধারের বিষয়টি জেলা পুলিশ সুপারের নির্দেশ মোতাবেক তাকে উদ্ধারের জন্য সকল প্রকার কৌশল অবলম্বন করা হচ্ছে বলে জানান রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন। 

আন্দোলন কমিটির সভাপতি এমদাদুল হক মিলন বলেন, শফিপুর এলাকায় বাসিন্দা সাবেক প্রয়াত মজিবুর রহমানের চতুর্থ ছেলে নিখোঁজ সালাউদ্দিন রাজস্থলী উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নে আমতলী পাড়া নামক এলাকায় নিখোঁজ হয়েছে। নিখোঁজ সালাউদ্দিন রাজস্থলী উপজেলা ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক ছিলেন। কিন্তু দীর্ঘ ১৫ দিন অতিবাহিত হলেও এখনো তার কোন সন্ধান মিলেনি। তাই নিখোঁজ সালাউদ্দিনকে উদ্ধার না হওয়া পর্যন্ত নাগরিক কমিটি আরো কঠোর কর্মসূচি হাতে নিবেন বলে জানান। সড়ক অবরোধের প্রথম দিনে শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে বলে জানান তিনি। 

উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর সকালে সালাউদ্দিন তার বন্ধুর সাথে উপজেলা সদরে গিয়েছিলেন। এরপর তিনি আর বাড়ি ফিরেননি। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে ৫ ডিসেম্বর রাতে তার পরিবার থেকে রাজস্থলী থানায় সাধারণ ডায়েরী করা হয়। 

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com