বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

সাজেকে চাঁদের গাড়ি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ এক পর্যটকের মৃত্যু

  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২
  • ১৮৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটির বাঘাইছড়ি সাজেক পর্যটন কেন্দ্র থেকে ফেরার পথে চাঁদের গাড়ি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হৃদয় (৩০) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ ডিসেম্বর) পৌনে ১টার দিকে এই ‌দুর্ঘটনাটি ঘটে।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নরুল আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার পৌনে ১টার দিকে সাজেক পর্যটন কেন্দ্র থেকে ফেরার পথে মাচালং এলাকায় পর্যটকবাহী চাঁদের গাড়ি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হৃদয় (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী পর্যটক গুরুতর আহত হয়। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তাৎক্ষণিক তার এলাকার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। 

এদিকে সাজেক রিসোর্ট ও কটেজ মালিক সমিতির সাধারণ সম্পাদক জেরী লুসাই বলেন, ইংরেজি নব বর্ষকে সামনে রেখে সাজেকের সব রিসোর্ট ও কটেজ বুকিং হয়ে গেছে পর্যটকের উপচে পড়া ভিড় ও বাড়তি যানবাহনের চাপ সামলাতে আমরা হিমশিম খাচ্ছি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com