বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

দেশে বিদ্যুৎ থাকলেও ব্যবহারের মানুষ থাকবে না :সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী টুকু

  • আপডেট টাইম : বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩
  • ২১১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আওয়ামী লীগ সরকার বিদ্যুতের দাম এমনভাবে বৃদ্ধি করেছে যে কারণে বিদ্যুৎ থাকলেও দেশে ব্যবহারের মানুষ থাকবে না। একটা সময় আসবে যখন মানুষ আর এত দাম দিয়ে বিদ্যুৎ কিনে ব্যবহার করতে পারবে না।

‘এ কারণে দেশের সাধারণ মানুষ এখন সরকারের বিপক্ষে চলে গেছে।‘

বুধবার (৪ জানুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ জেলা শহরের আল মাহমুদ এভিনিউ এর নিজস্ব বাসভবনে বিএনপি ঘোষিত আন্দোলনের ১০ দফার বিষয়ে দলীয় নের্তৃবৃন্দের সাথে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ঢাকার বিভাগীয় সমাবেশকে ভয় পেয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর মতো বিএনপির দলীয় কার্যালয়ে সরকারের পেটারা পুলিশ বাহিনী দিয়ে হানা দেয়া হয়েছিল। বিএনপির বিভাগীয় প্রতিটি সমাবেশ ও কর্মসূচিতে সাধারণ জনগণ যেভাবে অংশ নিয়েছে তাতে প্রমাণ হয়ে গেছে তারা সর্বাত্মকভাবে বিএনপির সাথে আছে। আমরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্যই সরকারকে ক্ষমতা ছেড়ে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে ১০ দফার মধ্যে উল্লেখ করে দিয়েছি।

টুকু বলেন ‘এই ফ্যাসিস্ট সরকার দেশের রাষ্ট্র কাঠামো যে ভেঙ্গে ফেলেছে তা মেরামতের জন্যই ২৭ দফায় বিস্তারিত দেয়া হয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে দেশের মানুষকে কী দেবে এমন প্রশ্ন জনমনে দেখা দিতে পারে তাই সে সকল প্রশ্নের উত্তরও এই ২৭ দফায় উল্লেখ রয়েছে। তাই ভেদাভেদ ভুলে সকল নেতাকর্মীকে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রচারের মাধ্যমে তৃণমূলের সকল মানুষকে বোঝাতে হবে।‘

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর সঞ্চালনায় আলোচনা সভায় জেলা বিএনপির সকল নের্তৃবৃন্দ ও সহযোগী সংগঠনের জেলা কমিটির সভাপতি-সম্পাদকসহ সকল থানা বিএনপির সভাপতি-সম্পাদকগন উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com