বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

রাঙ্গামাটিতে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা

  • আপডেট টাইম : বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩
  • ৩১৫ দেখা হয়েছে

 বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: ছাত্র রাজনীতি থেকে আগামী দিনের বাংলাদেশের কর্ণধার উঠে আসবে বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটির সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার ।

তিনি বলেন, এ জন্য প্রতিটি ছাত্র ছাত্রীকে উচ্চ শিক্ষার মাধ্যমে সঠিক রাজনৈতিক পতাকা তলে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। 

বুধবার (৪ জানুয়ারী) সকালে রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজনের সভাপতিত্বে আলোচনা সভায় রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো: মুছা মাতব্বর, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুছাইন চৌধুরী, জেলা আওয়ামী লীগ নেতা মমতাজ উদ্দিন, যুবলীগের সভাপতি ও পৌর মোঃ মেয়র আকবর হোসেন চৌধুরী, কৃষক লীগের সভাপতি জাহিদ আকতার জাহিদ, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃশামসুল আলম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাওয়াল উদ্দিন, মৎস্যজীবি লীগের সভাপতি উদয়ন বড়ুয়াসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  পরে কেক কেটে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com