শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে মির্জা ফয়সল বিপুল ভোটে বিজয়ী তাহসিফের মৃত্যু নিয়ে এখনই মন্তব্য করতে চান না স্বরাষ্ট্রমন্ত্রী ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ

বনফুল থেকে লোক লোকালয় অনুষ্ঠানের ৩৯ বছর পূর্তিতে আনন্দ আয়োজন

  • আপডেট টাইম : শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৩
  • ২৬৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি : বাংলাদেশ টেলিভিশনের অদ্যাবধি সম্প্রচারিত ও চৌধুরী আতাউর রহমান রানা’র উপস্থাপনায় বনফুল থেকে লোক লোকালয় অনুষ্ঠানের ৩৯ বছর পূর্তিতে সাংস্কৃতিক সংগঠন সুর নিকেতনের উদ্যোগে আনন্দ আয়োজন অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (৬ জানুয়ারী) বিকাল ৪টায় রাঙ্গামাটি জেল রোডস্থ সুর নিকেতন নিজস্ব ভবনে সুর নিকেতনের প্রতিষ্ঠাতা মনোজ বাহাদুর গুর্খার সভাপতিত্বে আনন্দ আয়োজনে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি বেতারের উপ-পরিচালক মো. সেলিম, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক গিরিদর্পণ সম্পাদক প্রবীণ সাংবাদিক একেএম মকসুদ আহমেদ, প্রবীণ সাংবাদিক সুনীল কান্তি দে, কবি তাওফিক হোসেন কবির, রাঙ্গামাটি প্রেস ক্লাবের ক্রীড়া সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মঈন উদ্দীন বাপ্পী, সাংবাদিক উচিংছা রাখাইয়ন কায়েস এবং সুর নিকেতনের শিল্পীবৃন্দরা।

এদিকে অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভেচ্ছা জানান- বনফুল থেকে লোক লোকালয় অনুষ্ঠানের গ্রন্থনা, উপস্থাপক ও গবেষক চৌধুরী আতাউর রহমান রানা। তিনি  বাংলাদেশ টেলিভিশনের পক্ষ থেকে সুর নিকেতননের প্রতি শুভেচ্ছা, কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

এসময় দেশের ক্ষুদ্র ক্ষুদ্র-নৃ-গোষ্ঠির ঐতিহ্য, সংস্কৃতি সংরক্ষণ ও বিকাশের উদ্যোগ লোক লোকালয়ের মাধ্যমে নিয়মিত তুলে ধরায় বাংলাদেশ টেলিভিশনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বক্তারা বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠি সংস্কৃতি বিকাশে বিটিভিতে প্রচারিত লোক লোকালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বিশেষ করে চৌধুরী আতাউর রহমান রানার কারণে আজ ক্ষুদ্র নৃ-গোষ্ঠিদের ভাষা-সাংস্কৃতিক সম্পর্ক মানুষ জানতে পারছে এবং দেশের বাইরেও পরিচিতি লাভ করছে। বিটিভিতে প্রচারিত লোক লোকালয়ের মাধ্যমে মানুষের কাছে অতিপ্রিয় মানুষ হয়ে উঠছেন তেমনি লোক লোকালয়ের চলমান এই ধারাবাহিকতার কারণে পার্বত্য এলাকাসহ অন্যান্য জেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মানুষদের কৃষ্টি-সাংস্কৃতিক বিকাশে সুযোগ সৃষ্টি হচ্ছে।

তাই বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত ও চৌধুরী আতাউর রহমান রানা’র উপস্থাপনায় লোক লোকালয়ের ধারাবাহিকতা আরো বেশী ব্যাপকতা যেন পাই এই আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

পরে লোক লোকালয় অনুষ্ঠানের ৩৯ বছর পূর্তি ৩৯টি মোমবাতি প্রজ্জ্বলন করা হয় এবং সুর নিকেতনের শিল্পীদের নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com