রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার

সিরাজগঞ্জে কূপ খননের সময় মাটিচাপায় শ্রমিকের মৃত্যু

  • আপডেট টাইম : বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩
  • ১৭৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলা শহরের গোশালা মহল্লায় নির্মাণাধীন একটি শৌচাগারের কূপ খনন করতে গিয়ে বুধবার দুপুরে মাটি চাপা পড়ে আশরাফ আলী (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

নিহত আশরাফ আলী কামারখন্দ উপজেলার ফকির চর গ্রামের ভাষা শেখের ছেলে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করে জানান, বুধবার (১১ জানুয়ারি) দুপুরের দিকে সিরাজগঞ্জ শহরের গোশালা কাঁচাবাজার মার্কেটের পাশে জনৈক স্বপ্না খাতুনের বাড়িতে আশরাফসহ তিন শ্রমিক একটি শৌচাগারের কূপ খনন করছিল।

কূপটির প্রায় ১৭ ফুট খননের পর কুমারের তৈরি মাটির চাক বসাতে আশরাফ নিচে নামলে হঠাৎ মাটি ধ্বসে চাপা পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মাটি অপসারণ করে প্রায় দুই ঘণ্টা পর আশরাফকে অচেতন অবস্থায় উদ্ধার করে। এ অবস্থায় তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com