বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ পৌর এলাকার জানপুর মহল্লায় এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
অগ্নিকান্ডে সাতটি ঘরের আসবাবপত্র পুড়ে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অগ্নিকান্ডে নারীসহ চার জন আহত হয়েছে।
স্থানীয় ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার গভীর রাতে ওই মহল্লার শামসুল ইসলামের বাড়িতে আগুন লাগে এবং মুহুর্তের মধ্যে এ আগুন ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা করে। এই সময় নারীসহ ৪ জন আহত হয়েছে। ফায়ার সার্ভিসের একটি এউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় ১ ঘন্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও সাতটি ঘরের আসভাবপত্র পুড়ে ভষ্মিভ’ত হয়েছে। অগ্নিকান্ডে উল্লখিত টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ অগ্নিকান্ডের সূত্রপাতের কারণ এখনও জানা সম্ভব হয়নি। তবে পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে দাবী করা হয়েছে।