বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

এমপির ভাড়া করা ট্রেনে সিরাজগঞ্জ আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজশাহীর মহাসমাবেশে যোগ দিবে

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩
  • ২০৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: আওয়ামী লীগের বিভাগীয় মহাসমাবেশে যোগ দিতে সিরাজগঞ্জের দলীয় নেতাকর্মীদের জন্য ব্যতিক্রমি আয়োজন বিশেষ স্পেশাল ট্রেন ভাড়া করা হয়েছে।

স্থানীয় এমপি  মো: হাবিবে মিল্লাত মুন্নার ভাড়া করা ওই ট্রেনে নেতাকর্মীদের নিয়ে ২৯ জানুয়ারি রাজশাহী মহানগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মহাসমাবেশে যোগ দিবে।

সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের এমপি অধ্যাপক হাবিবে মিল্লাত মুন্না ব্যাতিক্রমী এ পদক্ষেপ নিয়েছেন।

মহাসমাবেশে যোগ দেয়ার উদ্দেশ্যে তার নির্বাচনী এলাকা থেকে ১৫টি বগির এই ট্রেন ভাড়া করেছেন তিনি। ইতোমধ্যেই মহাসমাবেশকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দিপনার সৃষ্টি হয়েছে। ওইদিন সকাল ৯টায় সিরাজগঞ্জ বাজার রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটি রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাবে।

যাওয়ার পথে বিশেষ এ স্পেশাল ট্রেনটি কামারখন্দ উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনে ওই উপজেলার নেতাকর্মীদের ট্রেনে ওঠার জন্য ১৫ মিনিট যাত্রাবিরতি দিবে। এরপর ট্রেনটি রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাবে। জনসভা শেষে দলীয় নেতাকর্মীদের নিয়ে স্পেশাল ওই ট্রেনটিই সিরাজগঞ্জে ফিরে আসবে।

এ ব্যাপারে সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন সাংবাদিকদের বলেন, এমপি ডা: হাবিবে মিল্লাত মুন্নার ব্যাক্তিগত উদ্দ্যোগে এ ধরনের ব্যতিক্রমধর্মী আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে প্রশংসনীয় এমন আয়োজনের জন্য অনেকেই এমপি মুন্নাকে ধন্যবাদ জানিয়েছেন।

এ বিষয়ে এমপি হাবিবে মিল্লাত মুন্না বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঐতিহাসিক মহাসমাবেশ সফল করার লক্ষে এই বিশেষ ট্রেনের ব্যায়ভারসহ সমাবেশে যোগদানকারী তার নির্বাচনী এলাকার সকল নেতাকর্মীদের আপ্যায়নের ব্যবস্থাও করেছেন জানিয়ে প্রয়োজনে ট্রেনের বগি সংখ্যা বৃদ্ধি করা হবে বলে উল্লেখ করেন তিনি ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com