বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

কাপ্তাই উপজেলা কৃষকলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

  • আপডেট টাইম : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩
  • ৩৩১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: পার্বত্য এলাকার আনাচে কানাচে প্রত্যেকটি দুর্গম এলাকায় কৃষকদের ভাগ্য উন্নয়নে সরকার যথেষ্ট আন্তরিক।

সে লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। এতে বর্তমানে পাহাড়ের কৃষকদের অবস্থার অনেক পরিবর্তন হয়েছে বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার।

শনিবার (২৮ জানুয়ারি) সকালে কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

সম্মেলনে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ  কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাঙ্গামাটি জেলা কৃষকলীগ সভাপতি জাহিদ আক্তার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষকলীগ এর সহসভাপতি ও চট্টগ্রাম বিভাগীয় অঞ্চলের আহবায়ক আকবর আলী চৌধুরী, রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাজী মো: মুছা মাতবর।

কাপ্তাই উপজেলা কৃষকলীগের আহবায়ক মো: শামসুদ্দীন এর সভাপতিত্বে সদস্য সচিব সুব্রত বিকাশ তঞ্চঙ্গ্যা (জটিল) এর সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক উদয় শংকর চাকমা।

বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষকলীগ জাতীয় কমিটির সদস্য মোতাহের হোসেন বাবুল।

বিশেষ  অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: মফিজুল হক, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগ সভাপতি অংসুই ছাইন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগ সহসভাপতি দীপ্তিময় তালুকদার, বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির স্থানীয় বিষয়ক সম্পাদক এডভোকেট উম্মে হাবিবা, কেন্দ্রীয় কৃষকলীগ কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আরমান চৌধুরী, কেন্দ্রীয় কৃষকলীগ কমিটির সদস্য এ কে এম জাহাঙ্গীর, কেন্দ্রীয় কৃষকলীগ কমিটির সদস্য আতিকুর রহমান চৌধুরী আতিক, কেন্দ্রীয় কৃষকলীগ কমিটির সদস্য শান্তনা চাকমা, কাপ্তাই উপজেলা সাধারন সম্পাদক ইব্রাহিম খলিল।

সম্মেলনে কৃষক লীগ এবং আওয়ামী লীগে ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন কৃষকলীগ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা স্বপ্ন পূরণে কাজ করে যাচ্ছে। কৃষকলীগের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে ও আদর্শের সোনার বাংলা বিনির্মানের কাজ করছে। সু-সংগঠিত কৃষকলীগ সোনার বাংলা গঠনে অগ্রণী ভুমিকা পালন করাসহ আওয়ামলীগের পাশে থেকে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। পাশাপাশি যে কোন কর্মসূচী বাস্তবায়নে আওয়ামীলীগের পাশে থেকে কাজ করে যাচ্ছে কৃষকলীগ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com