বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

প্রধানমন্ত্রীর জনসভায় ট্রেনযোগে সিরাজগঞ্জের নেতাকর্মীরা যোগ দিয়েছেন

  • আপডেট টাইম : রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩
  • ২২২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: প্রধানমন্ত্রীর রাজশাহীর বিশাল জনসভায় সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনের এমপি অধ্যাপক ডা. হাবিবে মিলাত মুন্নার নেতৃত্বে ট্রেনযোগে আওয়ামী লীগের নেতাকর্মীরা যোগ দিয়েছেন।

এই ট্রেনের ১৫ বগিতে কানায় কানায় সদর ও কামারখন্দ উপজেলা আ’লীগের নেতাকর্মীরা আনন্দ পরিবেশে যাত্রী হিসেবে অংশ নিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রোববার সকাল ৯ টায় সিরাজগঞ্জ বাজার রেলওয়ে স্টেশন থেকে বিশেষ ট্রেনটি রাজশাহী মহানগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে প্রধানমন্ত্রীর জনসভার উদ্দেশ্যে যাত্রা শুরু করে।

এছাড়াও বাস ও মাইক্রোবাসযোগে নেতাকর্মীসহ সাধারণ মানুষও যোগ দিয়েছেন।

স্থানীয় রেলওয়ে স্টেশনের কর্মকর্তা মাসুদ রানা জানান, স্থানীয় এমপি অধ্যাপক ডা. হাবিবে মিলাত মুন্না নেতাকর্মীদের নিয়ে রাজশাহী জনসভায় যোগ দেয়ার জন্য এ বিশেষ ট্রেনটি ভাড়া করেছেন। সকাল ৯টায় এ ট্রেন বাজার রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে কামারখন্দ উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনে প্রায় ১৫ মিনিট যাত্রা বিরতির পর নেতাকর্মীদের নিয়ে বিরতিহীনভাবে রাজশাহীর উদ্দেশ্যে যাত্রা শুরু করে।

ইতিমধ্যেই এ ট্রেনবহররের নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দিয়েছে এবং  সমাবেশ শেষে একই ট্রেনে তারা ফিরে আসবেন।

এর আগে বিশাল জনসভা সফলের লক্ষ্যে জেলা আ’লীগের সভাপতি

বীরমুক্তিযোদ্ধা কেএম হোসন আলী হাসান ও সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদারের নেতৃত্বে নেতাকর্মীদের সাথে মিছিল মিটিং করেছেন এবং এই জনসভায় নেতাকর্মীদের যোগদানে নানা রকম দিক নির্দেশনা দেয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানানো হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com