বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা পরিষদের সামনে বালুবাহি ট্রাকের চাপায় সাব্বির হোসেন (১৮) নামে মোটরসাইকেল আরোহী এক কলেজ ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় তার দুই বন্ধু আহত হয়েছে।
নিহত সাব্বির হোসেন উপজেলার নিশিবয়ড়া গ্রামের সাহাবুদ্দিনের ছেলে ও বেলকুচি সরকারি ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিল।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, বুধবার (৮ ফেব্রুয়ারি) রাতে মোটরসাইকেলে করে তিন বন্ধু মুকুন্দগাঁতী বাজারের দিকে যাওয়ার পথে বালুবোঝাই একটি ট্রাক তাদের চাপা দিলে তিনজনই আহত হয়।
গুরুতর আহতাবস্থায় ঢাকায় নেয়ার পথে সাব্বির হোসেন মারা যায়।
দুর্ঘটনা কবলিত ট্রাকটি জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। আহতদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পঙ্গু হাসপাতালে ও অপরজনকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।