বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

সিরাজগঞ্জে আ’লীগ-বিএনপি সংঘর্ষ ১৯ জন আহত ছয় জন আটক

  • আপডেট টাইম : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৮৪ দেখা হয়েছে
ফাইল ফটো

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া বাজারে আওয়ামী লীগ-বিএনপি সংর্ঘষ, ধাওয়া-পাল্টা ধাওয়া, ভাংচুর, অগ্নিসংযোগ, পুলিশের লাঠিচার্জ ও ব্যাপক ইটপাটকেল নিক্ষেপে অন্তত ১৯ জন আহত হয়েছে।

সংঘর্ষের সময় ১২টি মোটরসাইকেল ভাংচুর ও তিনটিতে অগ্নিসংযোগ করা হয়েছে। ঘটনাস্থল থেকে ৬ জনকে আটক করেছে পুলিশ।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হুমায়ুন কবীর এ তথ্য নিশ্চিত করে জানান, শনিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে কালিয়া হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগ বিকেলে শান্তি সমাবেশ উপলক্ষে নেতাকর্মীরা পাইকপাড়া বাজারে প্রস্তুতি সভা করছিল। এসময় ওই ইউনিয়ন বিএনপি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পদযাত্রা নিয়ে যাওয়ার সময় আওয়ামী লীগের প্রস্তুতি সভায় ইটপাটকেল নিক্ষেপ করলে এ সংঘর্ষ বেঁধে যায়। সংর্ঘষ চলাকালে বিএনপি নেতাকর্মীরা ১২টি মোটর সাইকেল ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠি চার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও ঘটনাস্থল থেকে ছয় জনকে আটক করা হয়েছে।

ঘটনাস্থল এলাকায় অতিরিক্ত দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।

এদিকে কালিয়া হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মো: আব্দুস সবুর মন্ডল অভিযোগ করে বলেন, বিকেলে শান্তি সমাবেশ উপলক্ষে নেতাকর্মীদের নিয়ে পাইকপাড়া বাজারে প্রস্তুতি সভা চলাকালে বিএনপির নেতাকর্মীরা অতর্কিতভাবে তাদের ওপর হামলা চালায়। এসময় আওয়ামী লীগের নেতাকর্মীরা দৌড়ে চলে গেলে তাদের ১২টি মোটরসাইকেল ভাংচুর ও তিনটিতে অগ্নিসংযোগ করা হয়।

অপরদিকে কালিয়া হরিপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: মনিরুল ইসলাম মনির বলেন, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পদযাত্রা নিয়ে যাওয়ার সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এসময় তারা শুধুমাত্র প্রতিবাদ করেছেন কিন্তু কোনো মোটরসাইকেল ভাংচুর বা অগ্নিসংযোগ করা হয়নি বলে দাবী করেন তিনি। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ওসি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com