বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

পাইকগাছায় আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশ

  • আপডেট টাইম : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৯৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস পাইকগাছা(খুলনা) প্রতিনিধি: বিএনপি জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্র চিরতরে বন্ধ, অগ্নিসন্ত্রাস, অপপ্রচার ও মিথ্যাচারের প্রতিবাদ এবং প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা’র উন্নয়ন ও শান্তির বার্তা দেশময় ছড়িয়ে দিতে খুলনার পাইকগাছায় আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ( ১১ ফেব্রুয়ারি) সকালে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে এবং বিএনপি-জামায়াতের ষড়যন্ত্রের বিরুদ্ধে এলাকাবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে পৃথক পৃথকভাবে পৌরসভা সহ উপজেলার ১০টি ইউনিয়নে শান্তি সমাবেশের আয়োজন করা হয়।

এ উপলক্ষে সকালে পাইকগাছা পৌরসভা মাঠে সমাবেশের আয়োজন করে পৌর আওয়ামী লীগ। মেয়র সেলিম জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন, খুলনা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক এমপি সোহরাব আলী সানা।

পৌর আওয়ামী লীগের সদস্য সচিব হেমেশ চন্দ্র মন্ডলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার প্রেমকুমার মন্ডল, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ রাশেদুল ইসলাম রাসেল, জেলা আওয়ামী লীগ নেতা শেখ আনিছুর রহমান মুক্ত, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সমীরণ সাধু, সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, সাবেক উপজেলা চেয়ারম্যান মো: রশীদুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, মসিউর রহমান, ইঞ্জিনিয়ার মেহেদী হাসান, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, প্যানেল মেয়র শেখ মাহাবুবর রহমান রনজু, কাউন্সিলর কবিতা দাশ, আব্দুল গফফার মোড়ল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তৃপ্তি রঞ্জন সেন, যুবলীগ নেতা শেখ মাসুদুর রহমান, প্রণব কান্তি মন্ডল, শেখ রাজু আহমেদ, গৌরাঙ্গ মন্ডল, দীপংকর মন্ডল, আসিফ ইকবাল রনি, মিজানুর রহমান, শিবু প্রসাদ সরকার, নাজমা কামাল, সাবেক ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি শেখ জুলি, উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থ প্রতীম চক্রবর্তী, সাধারণ সম্পাদক ফাইমিন সরদার, ছাত্রলীগনেতা সাব্বির হোসেন, রায়হান পারভেজ রনি, পৌর সভাপতি আবির আকাশ ও সাধারণ সম্পাদক আরিফ আহমেদ জয়সহ উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে একটি শান্তি মিছিল পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com