বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযানকে নেতিবাচক বলার সুযোগ নেই: জামায়াত আমির অর্থ দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে একটি দল : প্রধানমন্ত্রী দল ও প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চাইনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছি: ইশরাক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রীর নির্দেশের গুঞ্জন।। মধ্যরাতে ইশরাকের ফেসবুক বার্তা শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয় কক্সবাজারে রিসোর্টে আগুন ।। নিহত ১০, একই পরিবারের ৬জন বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তির পথে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী সার ডিলার নিয়োগে দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি জামায়াতের অপারেশন ক্লিন হার্টের মতো অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপি জামায়াত দেশে অরাজকতা সৃষ্টি করছে: খুলনায় মিছিল পূর্ব সমাবেশে বক্তারা

  • আপডেট টাইম : শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৮৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস খুলনা ব্যুরো : বিএনপি জামায়াত ঘোলা পানিতে মাছ শিকারের পায়তরা করছে সতর্ক থাকুন। জনবিচ্ছিন্ন সন্ত্রাসী সংগঠন বিএনপি-জামায়াত নির্বাচনকে সামনে রেখে ঘোলা পানিতে মাছ শিকারের পায়তারা করছে।

বক্তারা বলেন, আন্দোলনের নামে সাধারণ জনগন ও আইন-শৃঙ্খলা বাহিনী এবং আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর হামলা করছে বিএনপি-জামায়াত।

গণতন্ত্র, মানবাধিকার ও উন্নয়ন রক্ষায় বাংলাদেশ আওয়ামী লীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসুচি পালন করছে। আর বিএনপি আন্দোলনের নামে আবার আগুন সন্ত্রাস, জঙ্গীবাদের পায়তারা নিচ্ছে।

‘আমাদেরকে মনে রাখতে হবে যুদ্ধঅপরাধীদের মদদ দাতা, স্বাধীনতা বিরোধী ও দেশ বিরোধী বিএনপি জামায়াত জোট এর ভয়ংকর রূপের কথা। তারা সরকারের আধুনিকায়নের সুবিধা ভোগ করছে আর সরকারের বিরোধীতা করছে আর দেশের বিরুদ্ধে বাইরে অপপ্রচার করছে। দূর্বার আন্দোলনের মাধ্যমে বিএনপি জামায়াতের এই অপচেষ্টাকে প্রতিহত করে আগামী নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিজয় নিশ্চিত করা হবে। স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।’

শনিবার বাংলাদেশ আওয়ামী যুবলীগ খুলনা মহানগর শাখা আয়োজিত সারাদেশে বিএনপি জামায়াত জোটের আন্দোলনের নামে জনগন ও আইনশৃঙ্খলা বাহিনীর উপর সন্ত্রাসী হামলা এবং অস্ত্রের মহড়ার প্রতিবাদে আয়োজিত প্রতিবাদ সভা ও মিছিলে এই বক্তব্য রাখেন বক্তারা।

বেলা ১১টায় নগরীর শঙ্খমার্কেটস্থ দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় নগর যুবলীগের সভাপতি সফিকুর রহমনা পলাশ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ শাহাজালাল হোসেন সুজন এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক।

প্রধানবক্তা হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, আওয়ামী লীগ নেতা নূর ইসলাম বন্দ, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, জেড এ মাহমুদ ডন, আলী আকবর টিপু,  আলকা নন্দা দাস, সাইফুল ইসলাম, সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাষ, ফকির সাইফুল ইসলাম, হাফেজ মো: শামীম, মফিদুল ইসলাম টুটুল, আকীল উদ্দিন, , খুলনা মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রনোজিৎ কুমার ঘোষ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মো: আবু হানিফ, নগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এম এ নাসিম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহাফুজুর রহমান সোহাগ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান রাসেল, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ফেরদাউস হোসেন লাবু, বাবুল সরদার বাদল, মাহাবুবুর রহমান বাবলু মোল্লা, শিহাব উদ্দিন, আজম খান, ওয়াহিদুজ্জামান পলাশ, মির লিটন, রোজি ইসলাম নদী, আব্দুল কাদের শেখ, কাজী কামাল হোসেন, আল আমীন উকিল, অভিজিৎ চক্রবর্তী দেবু,  কবীর পাঠান, তাজুল ইসলাম, কাজী ইব্রাহিম মার্শাল, মহিদুল ইসলাম মিলন, মশিউর রহমান সুমন, মেহেদী মোড়ল, কে এম শাহীন, ইয়াসিন আরাফাত, রাশেদুল ইসলাম রাশেদ, অভিজিৎ পাল, রাশেদুজ্জামান রিপন, আব্দুল্লাহ আল মামুন মিলন, আব্দুল মালেক, আরিফুর রহমান আরিফ, কাঞ্চন শিকদার, শওকত হাসান, বাদল সিপাহী, ইমরুল ইসলাম রিপন, হাসান শেখ, আসাদুজ্জামান শাহিন, লাবু আহমেদ, হারুন উর রশিদ, আনিসুর রহমান, ইব্রাহিম হোসেন তপু, জামিল আহমেদ সোহাগ, জিহাদুর রহমান জিহাদ, মহিদুল ইসলাম শান্ত, ইকবাল হোসেন প্রমুখ।

প্রতিবাদ সভা শেষে একটি প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com