বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
সম্মেলনের দীর্ঘ এক বছর পর আগামী তিন বছরের জন্য সভাপতির অনুমোদনের পর সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত একটি পত্রে আগামী তিন বছরের জন্য সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির এই অনুমোদন দেয়া হয়েছে।
গত বছরের ২৮ ফেব্রুয়ারি সিরাজগঞ্জ সরকারি কলেজ মাঠে জেলা আওয়ামী লীগের সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসানকে সভাপতি ও আব্দুস সামাদ তালুকদারকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।
অনুমোদিত পূর্ণাঙ্গ কমিটিতে রয়েছেন সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু ইউসুফ সুর্য্য, বীর মুক্তিযোদ্ধা ইসহাক আলী, বীর মুক্তিযোদ্ধা বিমল কুমার দাস, আব্দুর রহমান, সৈয়দ আব্দুর রউফ মুক্তা, আব্দুল বারী সেখ, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল খান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান রানা, বীর মুক্তিযোদ্ধা ফিরোজ ভূঁইয়া, আব্দুল হামিদ সরকার, বদরুল আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক ড. জান্নাত আরা তালুকদার হেনরী, আনোয়ার পারভেজ লিমন, ফরিদ আহমেদ চৌধুরী পিয়ার, সাংগঠনিক সম্পাদক দানিউল হক মোল্লা, ইমরুল সিরাজী তপন, কায়সার আহমেদ লিটন, আইন বিষয়ক সম্পাদক আব্দুর রউফ পান্না, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক গাজী আমিনুল হক, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন ফারুক, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আব্দুল ওয়াদুদ নাসির তালুকদার, দপ্তর সম্পাদক রজব আলী সরকার, ধর্ম বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা, প্রচার ও প্রকাশনা সম্পাদক এস এম আহসান হাবীব এহসান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুস সাত্তার সিকদার, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোস্তফা কামাল তারা, মহিলা বিষয়ক সম্পাদক কাজী সেলিনা পারভীন পান্না, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গাজী সোহরাব আলী সরকার, যুব ও ক্রীড়া সম্পাদক নাসিমুর রহমান নাসিম, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক এস এম মনোয়ার হোসেন, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক লুৎফর রহমান দিলু, শ্রম সম্পাদক জাহাঙ্গীর আলম জুয়েল, সাংস্কৃতিক সম্পাদক আব্দুল কুদ্দুস (শিল্পী), স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক কল্পনা ইসলাম, উপ-দপ্তর সম্পাদক মহসীন খান রানা, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক স ম দুলাল রায়হান, কোষাধ্যক্ষ আজিজুল হক তালুকদার।
এছাড়াও সদস্য হিসেবে কমিটিতে রয়েছে বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন রতু, সংসদ সদস্য মেরিনা জাহান কবিতা, সাবেক সংসদ সদস্য আব্দুল লতিফ বিশ্বাস, সংসদ সদস্য হাবিবে মিল্লাত মুন্না, সংসদ সদস্য তানভীর শাকিল জয়, সংসদ সদস্য তানভীর ইমাম, সংসদ সদস্য ডা. আব্দুল আজিজ, সংসদ সদস্য আব্দুল মোমিন মন্ডল, শাহাব উদ্দিন, আব্দুল বারী তালুকদার, রফিকুল ইসলাম হিরা, শামসুজ্জামান আলো, বীর মুক্তিযোদ্ধা হাসান খসরু খান, হালিমুল হক মিরু, বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান দুদু, আব্দুল আলিম খান জুয়েল, রফিকুল ইসলাম রনি, হাসি মির্জা, রিয়াজ উদ্দিন, জাহাঙ্গীর আলম তালুকদার, রেজাউল বারী রন্টু, মো. ফজলুর রহমান খান ফজলু, জিহাদ আল ইসলাম, রাশেদ ইউসুফ জুয়েল, নাজমুল হুদা মিঠু, কে এ মনোয়ার হোসেন বিপুল, বিপুল সিংহ, হাজী নিজাম উদ্দিন, সাখাওয়াত হোসেন সুইট, শওকত হোসেন সাকার, লিয়াকত হোসেন লিকু, ইলিয়াস আহম্মেদ, ড. মিঠুন মোস্তাফিজ, ড. কে এম আব্দুল মমিন সিরাজী ও অংকুরজিত সাহা নব।
দীর্ঘ প্রায় এক বছর পর জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন পাওয়ায় নেতাকর্মীরা আনন্দিত।