বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযানকে নেতিবাচক বলার সুযোগ নেই: জামায়াত আমির অর্থ দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে একটি দল : প্রধানমন্ত্রী দল ও প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চাইনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছি: ইশরাক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রীর নির্দেশের গুঞ্জন।। মধ্যরাতে ইশরাকের ফেসবুক বার্তা শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয় কক্সবাজারে রিসোর্টে আগুন ।। নিহত ১০, একই পরিবারের ৬জন বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তির পথে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী সার ডিলার নিয়োগে দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি জামায়াতের অপারেশন ক্লিন হার্টের মতো অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

খুলনা রিপোর্টার্স ইউনিটির সাথে জেলা প্রশাসকের মত বিনিময়

  • আপডেট টাইম : বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৪৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস খুলনা ব্যুরো: গণমাধ্যমকর্মীদের অবাধ তথ্য প্রবাহ নিশ্চিতে  খুলনা জেলা প্রশাসনের হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি  বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য অবাধ তথ্য প্রবাহ প্রয়োজন।

সে কারণে সরকারি প্রতিষ্ঠানগুলো থেকে গণমাধ্যম কর্মীদের জন্য সহজে ও দ্রুত তথ্যপ্রাপ্তি নিশ্চেতের আহবান জানিয়েছে খুলনা রিপোর্টার্স ইউনিটির (কেআরইউ) নেতৃবৃন্দ  বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে খুলনা জেলা প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিয়মকালে এ আহবান জানানো হয়। 

এসময় খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন বলেন, তথ্য নির্ভর সংবাদ প্রশাসনকে নির্ভুল ও সুচারুরুপে দেশ ও জনগণের জন্য কাজ করতে সহযোগিতা করে। সে কারণে খুলনা জেলা প্রশাসন সব সময় গণমাধ্যমকর্মীসহ জনগণকে বস্তুনিষ্ঠ তথ্য সরবরাহ করতে প্রস্তুত। 

জেলা প্রশাসক সংবাদিকদের  কাছে দ্রুত বস্তু তথ্য পৌঁছে দিকে জেলা প্রশাসনের মিডিয়া সেলকে আরো সক্রিয় করার উদ্যোগ গ্রহণ এবং বস্তুনিষ্ঠ তথ্য প্রবাহের জন্য একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরিসহ পরিচালনার নির্দেশনা দেন। 

এসময় উপস্থিত ছিলেন, খুলনা রিপোর্টার্স ইউনিটির (কেআরইউ) আহবায়ক গৌরাঙ্গ নন্দী, সদস্য সচিব আবু হেনা মোস্তফা জামাল পপলু, এনটিভির ব্যুরো প্রধান আবু তৈয়ব মুন্সি, দৈনিক ইত্তেফাকের ব্যুরো প্রধান এনামুল হক, দৈনিক প্রবর্তনের নির্বাহী সম্পাদক জিয়াউস সাদাত, ডিবিসি টিভির ব্যুরো প্রধান আমিরুল ইসলাম, দৈনিক প্রথম আলোর স্টাফ রিপোর্টার উত্তম ম-ল, এসএ টিভির ব্যুরো প্রধান রকিবুল ইসলাম মতি, রাইজিং বিডির খুলনা ব্যুরো প্রধান মোহাম্মদ নুরুজ্জামান, ইনডিপেনডেন্ট টিভির স্টাফ রিপোর্টার অভিজিৎ পাল, দৈনিক সময়ের খবরের স্টাফ রিপোর্টার  মোহাম্মদ বশির আহমেদ, দৈনিক জন্মভূমির ফটো সাংবাদিক কাজী ফজলে রাব্বি শান্ত প্রমুখ। 

সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় শেষে লেখক-কলামিস্ট সাংবাদিক গৌরাঙ্গ নন্দীর দুটি বই জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনকে উপহার দেওয়া হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com