বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযানকে নেতিবাচক বলার সুযোগ নেই: জামায়াত আমির অর্থ দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে একটি দল : প্রধানমন্ত্রী দল ও প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চাইনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছি: ইশরাক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রীর নির্দেশের গুঞ্জন।। মধ্যরাতে ইশরাকের ফেসবুক বার্তা শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয় কক্সবাজারে রিসোর্টে আগুন ।। নিহত ১০, একই পরিবারের ৬জন বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তির পথে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী সার ডিলার নিয়োগে দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি জামায়াতের অপারেশন ক্লিন হার্টের মতো অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

খুলনায় শেখ কামাল এ্যাথলেটিক প্রতিযোগিতার উদ্বোধন

  • আপডেট টাইম : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬৯০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস খুলনা ব্যুরো : খুলনা  সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, শারীরিক সুস্থতার জন্য খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা তরুণদের সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে। ক্রীড়ার মাধ্যমে নিজে প্রতিষ্ঠা লাভ করা যায়।

মেয়র শনিবার সকালে খুলনা জেলা স্টেডিয়ামে শেখ কামাল আন্ত:স্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতার বিভাগীয় পর্যায়ের খেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

সিটি মেয়র বলেন, সুস্থ থাকার অন্যতম মাধ্যম খেলাধুলা। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমে তরুণদের মেধার উন্মেষ ঘটানো সম্ভব। সরকার শিক্ষার পাশাপাশি খেলাধুলার প্রতিও নজর দিয়েছে। খেলাধুলার প্রসারে সকল উপজেলাতে একটি করে স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর দেশ ক্রীড়াক্ষেত্রে আন্তর্জাতিক অঙ্গনে সুনাম অর্জন করেছে। ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা যোগ্য হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবে। প্রতিযোগিতার মাধ্যমে এ অঞ্চলের শিক্ষার্থীরা সামনে এগিয়ে যাবে বলে মেয়র আশাবাদ ব্যক্ত করেন।

খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো: শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো: ইউসুপ আলী এবং বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এসএম মোর্ত্তজা রশিদী দারা। স্বাগত বক্তৃতা করেন বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা পরিচালনা কমিটির আহবায়ক এসএম মোয়াজ্জেম রশিদী দোজা।

শেখ কামাল আন্ত:স্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস এর বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় খুলনা বিভাগের ১০ জেলার প্রতিযোগিরা ৩২টি গ্রুপের খেলায় অংশগ্রহণ করে।

বিকালে প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। খুলনা বিভাগীয় প্রশাসনের ব্যবস্থাপনায় এবং বিভাগীয় ক্রীড়া সংস্থার সহযোগিতায় বাংলাদেশ এ্যাথলেটিকস ফেডারেশন এই প্রতিযোগিতার আয়োজন করে।

পরে সিটি মেয়র জেলা আইনজীবী সমিতির সম্মেলনকক্ষে খুলনা হাজ¦ী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে হাজী সমাবেশ ও বিশেষ দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতা করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com