বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযানকে নেতিবাচক বলার সুযোগ নেই: জামায়াত আমির অর্থ দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে একটি দল : প্রধানমন্ত্রী দল ও প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চাইনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছি: ইশরাক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রীর নির্দেশের গুঞ্জন।। মধ্যরাতে ইশরাকের ফেসবুক বার্তা শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয় কক্সবাজারে রিসোর্টে আগুন ।। নিহত ১০, একই পরিবারের ৬জন বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তির পথে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী সার ডিলার নিয়োগে দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি জামায়াতের অপারেশন ক্লিন হার্টের মতো অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

খালিশপুরে মধ্যরাতের আগুনে পুড়লো ইজিবাইকসহ আট প্রতিষ্ঠান

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৩৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস খুলনা ব্যুরো : খুলনা মহানগরীর খালিশপুরে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) ভোররাতে খালিশপুর লিবার্টি সিনেমা হলের অদূরে এ ঘটনা ঘটে। এতে ইজিবাইক গ্যারেজসহ আটটি প্রতিষ্ঠানে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আধঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও ভূক্তভোগীরা জানান, মঙ্গলবার ভোর রাত ৩টার দিকে খালিশপুর লিবার্টি সিনেমা হলের অদূরে একটি ইজিবাইক চার্জিং গ্যারেজে আগুন লাগে।

প্রথম পর্যায়ে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে কাজ করে এবং ফায়ার সার্ভিসকে সংবাদ দেয়। সংবাদ পেয়ে ভোররাত সোয়া ৩টার দিকে ফায়ার সার্ভিসের খালিশপুর ও দৌলতপুরের পাঁচটি ইউনিট আগুন এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ভোররাত পৌনে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় আধাঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে অগ্নিকান্ডে ইজিবাইক গ্যারেজ, রিকশা গ্যারেজ, খাবারের হোটেল, ডেকোরেটর দোকান, কর্মকারের দোকান, অটোপার্টসের দোকান, চায়ের দোকানসহ আটটি ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্থ হয়েছে। আগুনে আনুমানিক ২৯ লাখ ৩৫ হাজার টাকার মালামাল ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভস। তবে ক্ষতির পরিমাণ আরও বেশি বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

খালিশপুর ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার মো. আব্দুল মালেক সরদার বলেন, গভীর রাতে আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় আধাঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে গ্যারেজসহ আটটি প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে পাশেই গ্যাস সিলিন্ডারের দোকান ছিল। সঠিক সময়ের মধ্যে আমরা যেতে পারায় বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা করা সম্ভব হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ইজিবাইক চার্জিং স্পটে শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com