সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার :আইনমন্ত্রী সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার বিরোধী দলের ওয়াকআউটকে বাহানা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ৫ দিনের কর্মসূচি ঘোষণা সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টির মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী সরকারের ১৮০ দিন ‘অদক্ষতা, অব্যবস্থাপনার’ দৃষ্টান্ত: এনসিপি বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু ২৪-এর আন্দোলন ছিল যুদ্ধের রিহার্সেল: জামায়াত আমির

মান্দায় নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে শশুর-পুত্রবধূর মৃত্যু: শাশুড়ি আশঙ্কাজনক

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ৩৫০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে একই পরিবারের দুইজনের মৃত্যু হয়েছে।

বুধবার (০১ মার্চ) বিকেলে ফরিদা বেগম (২৫) নামে এক নারী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

এর আগে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে গত ৮ ফেব্রুয়ারি ফরিদা বেগমের শশুর আব্দুল হকও মারা যান। ফরিদা বেগম উপজেলার কশব ইউনিয়নের চকচোঁয়ার গ্রামের আব্দুল খালেকের স্ত্রী।

এছাড়াও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের রহিমা বেগম (৬০) নামে আরেক নারী চিকিৎসা নিচ্ছেন। তার অবস্থা আশঙ্কাজনক।

প্রতিবেশীদের সূত্রে জানা গেছে, গত ৪ ফেব্রয়ারি বাড়ির পাশে লাগানো খেজুরের গাছ থেকে রস সংগ্রহ করে পান করেন আব্দুল হকের পরিবারের সদস্যরা। এর দুইদিন পর আব্দুল হকের শরীরে সর্দি-জ্বরসহ বিভিন্ন সমস্যা দেখা দেয়।

অসুস্থ অবস্থায় গত ৭ ফেব্রুয়ারি তাঁকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হওয়ায় গত ৮ ফেব্রুয়ারি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।

অপরদিকে গত রোববার আব্দুল হকের পুত্রবধূ ফরিদা বেগম বিভিন্ন উপসর্গ নিয়ে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। তার উপসর্গগুলো সন্দেহজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মঙ্গলবার একইভাবে ফরিদা বেগমের শাশুড়ি রহিমা বেগমকেও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মান্দা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: বিজয় কুমার রায় বলেন, খেজুর গাছের রস বা বরই (কুল) থেকে এ ভাইরাস ছড়াতে পারে। নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে গৃহবধু ফরিদা বেগম রাজশাহী মেডিকেল কলেজে (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। তার শাশুড়িকে আইসিইউতে রাখা হয়েছে।

রাতেই ঢাকা থেকে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি) একটি টিম রামেকে আসবেন বলে জানান তিনি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com