বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দুর্গাপুর তেঁতুলিয়া গ্রামে শনিবার দুপুরে সেচ পাম্পের বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল মোমিন (৩২) নামে একরল কৃষকের মৃত্যু হয়েছে।
নিহত মোমিন তেঁতুলিয়া গ্রামের আব্দুর রশিদের ছেলে।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, শনিবার সকালে আব্দুল মোমিন নিজেদের জমিতে বৈদ্যুতিক পাম্পে পানি সেচ দিতে মাঠে যায়। পরিবারের লোকজন দুপুরে তার জন্য বাড়ি থেকে খাবার নিয়ে গিয়ে বৈদ্যুতিক তারে জড়ানো অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে। এসময় স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করা হলেও কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।