শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে মির্জা ফয়সল বিপুল ভোটে বিজয়ী তাহসিফের মৃত্যু নিয়ে এখনই মন্তব্য করতে চান না স্বরাষ্ট্রমন্ত্রী ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ

রাঙ্গামাটিতে স্মার্ট বাংলাদেশ শীর্ষক মতবিনিময় সভা

  • আপডেট টাইম : রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ২০৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটিতে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করনীয়’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার বেলা আড়াইটায় রাঙ্গামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রাঙ্গামাটি জেলা তথ্য অফিসের আয়োজনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।

মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন, জেলা তথ্য অফিসের উপ পরিচালক আবদুল্লাহ আল মামুন। স্মার্ট জেলা নির্মাণ প্রস্তাবের ধারণা উপস্থাপন করেন, জেলা প্রোগ্রামার শিমুল ভৌমিক। স্মার্ট বাংলাদেশের প্রস্তাবনা উপস্থাপনা করেন, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সজিব ত্রিপুরা।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে বর্তমানে দেশে বিপ্লব ঘটেছে। তাই এখন ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ নির্মাণে স্বপ্ন দেখছে। স্মার্ট বাংলাদেশ করতে হলে আগে স্মার্ট জেলা করতে হবে। তারই লক্ষ্যে রাঙ্গামাটি জেলাকে কিভাবে স্মার্ট করা যায় সেটি নিয়ে কাজ চলছে। আর স্মাট রাঙ্গামাটি গড়ার লক্ষ্য পুরণে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের কোন বিকল্প নেই। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেছেন আগামী ২০৪১ সাল নাগাদ আমাদের দেশ হবে স্মাট বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশের পর স্মাট বাংলাদেশের পরিকল্পনা এই শতাব্দীর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং দুরদৃষ্টিসম্পন্ন সিদ্ধান্ত। তাই দেশের উন্নতি এবং অগ্রযাত্রা ধরে রাখতে হলে দেশকে অনেকটা উন্নত বিশ্বের কাছাকাছি নিয়ে যেতে হবে। আমরা আগামী ২০৪১ সাল বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলবো। আর সেই সঙ্গে বাংলাদেশ হবে ‘স্মাট বাংলাদেশ।

মত বিনিময় সভায় অনান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাসরীন সুলতানা, অতিরক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম ফেরদৌস ইসলাম,পার্বত্য চট্টগ্রাম আন্ঞ্চলিক পরিষদের সদস্য হাজি কামাল উদ্দিন,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড উপপরিচালক মংছেন লাইন রাখাইন,সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নাসরিন, মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন চৌধুরী,ডা.বেবি ত্রিপুরা,প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল প্রমূখ। এছাড়াও মতবিনিময় সভায় বিভিন্ন সরকারী অফিসের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com