রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার

সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত

  • আপডেট টাইম : সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ১৭৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার হামকুড়িয়া নামক স্থানে সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

নিহতরা হলো- সিরাজগঞ্জের বেলকুচি উপজেলারধুল গাগরাখালি গ্রামের বারেক সরকারের ছেলে আলমগীর হোসেন (২২), রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার নন্দনপুর গ্রামের হেলাল উদ্দিনের ছেলে সুজন (২১) ও নাটোর জেলা সদরের চাঁদপুর গ্রামের মোনায়েম হোসেনের ছেলে সিয়াম আহমেদ (১৯)।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবির জানান, নিহতদের মধ্যে দুই জন নাটোরের নবাব সিরাজউদ্দৌলা কলেজের ছাত্র ও একজন এসএসসি পরিক্ষার্থী ছিল।

বেলকুচি থেকে তারা মোটরসাইকেল যোগে নাটোর যাওয়ার পথে সোমবার সকাল পৌণে ৭টার দিকে উল্লেখিত স্থানে অজ্ঞাত কোনো যানবাহন পিছন থেকে তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com