শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

সিরাজগঞ্জে বাসচাপায় রিকশাচালক নিহত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
  • ১৯১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ-মুলিবাড়ি বাইপাস সড়কের পৌর এলাকার মালশাপাড়া কাটাওয়াপদা নামক স্থানে বাসচাপায় শরিফ হোসেন (২৭) নামে এক রিকশাচালক নিহত হয়েছে। নিহত রিকশাচালক শরিফ হোসেন পৌর

এলাকার পুঠিয়াবাড়ি মহল্লার সেরাবত আলীর ছেলে। সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির এ তথ্য নিশ্চিত করে জানান, এসআই পরিবহণের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে সিরাজগঞ্জ আসার পথে মঙ্গলবার (৭ মার্চ) বেলা ১১টার দিকে পৌর এলাকার মালশাপাড়া কাটাওয়াপদা নামক স্থানে একটি রিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রিকশাচালক শরিফের মৃত্যু হয়। এ সময় স্থানীয় বিক্ষুদ্ধ জনতা বাসটি আটক করে ভাংচুর করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর বাসটি থানায় নিতে চাইলে বিক্ষুদ্ধ জনতা বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধাওয়া- পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বাসটি থানায় নিয়ে আসা হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com