শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে মির্জা ফয়সল বিপুল ভোটে বিজয়ী তাহসিফের মৃত্যু নিয়ে এখনই মন্তব্য করতে চান না স্বরাষ্ট্রমন্ত্রী ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাঙামাটিতে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
  • ১৬৭ দেখা হয়েছে

 বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: “ডিজিটাল প্রযুক্তি ও উদ্বাবন,  জেন্ডার বৈষম্য করবে নিরসন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটি শহরে বণার্ঢ্য র‌্যালী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮মার্চ) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে রাঙ্গামাটি শহরের হ্যাপির মোড় এলাকা থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রার বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়।

এতে রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম ফেরদৌস ইসলাম, নাসরিন সুলতানা,  অধিদপ্তরের উপ-পরিচালক ( ভারপ্রাপ্ত) অনুকা খীসা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিন, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম মহিলা, নারীনেত্রী টুকু তালুকদারসহ বিভিন্ন নারী সংগঠনে নেতৃবৃন্দরা। সভায় বক্তারা বলেন, স্মাট বাংলাদেশ গড়তে হলে নারীদের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। নারীদের কার্যকর অংশগ্রহণ ছাড়া জেন্ডার সমতা ও সুশাসন নিশ্চিত করা সম্ভব নয়। তাই নারীদের সহিংসতা ও নির্যাতন থেকে নারীর সুরক্ষা নিশ্চিত করতে সবাইকে সচেতনতা বৃদ্ধিসহ বহুমুখি উদ্যোগ গ্রহণ করতে হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com