বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

জেলা আ’লীগ থেকে বাদ দেয়া হলো সাংবাদিক শিমুল হত্যা মামলার প্রধান আসামিকে

  • আপডেট টাইম : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
  • ১৮৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সাংবাদিক শিমুল হত্যা মামলার প্রধান আসামি ও শাহজাদপুর পৌরসভার সাবেক মেয়র হালিমুল হক মিরুকে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের নতুন কমিটি থেকে বাদ দেয়া হয়েছে।

সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: আব্দুস সামাদ তালুকদার এ তথ্য নিশ্চিত করে জানান, কেন্দ্রীয় আওয়ামী লীগ ২১ ফেব্রুয়ারি জেলা আওয়ামী লীগের অনুমোদিত নতুন কমিটির তালিকায় সদস্য পদে হালিমুল হক মিরুর নাম প্রকাশ পায়। এরপর ‘জেলা আওয়ামী লীগের নতুন কমিটিতে সাংবাদিক শিমুল হত্যা মামলার প্রধান আসামি শিরোনামে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়।

সংবাদটি কেন্দ্রীয় আওয়ামী লীগের দৃষ্টিগোচর হওয়ার পর নতুন কমিটির সদস্য পদ থেকে তাকে বাদ দেয়া হয়। তার নামে হত্যা মামলায় চার্জশিট দেয়া হয়েছে যেহেতু মামলাটি আদালতে চলমান রয়েছে তাই তাকে বাদ দিয়ে ফিরোজ নামে একজনকে সদস্য করা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ২৮ ফেব্রুয়ারি সিরাজগঞ্জ সরকারি কলেজ মাঠে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে দলের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে কে এম হোসেন আলী হাসান ও আব্দুস সামাদ তালুকদারকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করেন। এ সম্মেলনের প্রায় এক বছর পর গত ১৯ ফেব্রুয়ারি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এক পত্রে জেলার ৭৪ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি ও ২৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি অনুমোদন দেয়া হয়। ওই কার্যনির্বাহী কমিটির সদস্য পদে স্থান পায় সাংবাদিক শিমুল হত্যা মামলার প্রধান আসামি ও সাবেক পৌর মেয়র হালিমুল হক মিরু।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com