শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে মির্জা ফয়সল বিপুল ভোটে বিজয়ী তাহসিফের মৃত্যু নিয়ে এখনই মন্তব্য করতে চান না স্বরাষ্ট্রমন্ত্রী ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ

এনজিও কর্মী চম্পা চাকমার হত্যার সাথে জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

  • আপডেট টাইম : শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ১৭৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি : চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পদক্ষেপ এনজিও কর্মী চম্পা চাকমার হত্যাকারী এনামুল হককে গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী করে রাঙ্গামাটিতে মানববন্ধন করেছে রাঙ্গামাটি সচেতন সমাজ ও পদক্ষেপ এনজিও কর্মকর্তারা।

শনিবার (১১ মার্চ) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন এ দাবী জানান।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) রাঙ্গামাটি সাধারণ সম্পাদক এম জিসান বখতিয়ারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহত চম্পা চাকমার ছোট ভাই মিল্টন চাকমা, পদক্ষেপ রাঙ্গামাটি ব্রাঞ্চ ম্যানেজার হাসান আলী,পদক্ষেপ কর্মী রাশেদা ইসলাম, ছাত্র নেতা সুমন চাকমা, শিক্ষার্থী কুর্নিকোভা চাকমা, মিলন চাকমা প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, এনজিও কর্মী চম্পা চাকমা খুন হওয়ার ৭ দিন পেরিয়ে গেলেও চিহ্নিত খুনিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। সিসিটিভি ফুটেজে খুনির নাম পরিচয় শনাক্ত হওয়া সত্বেও নীরব ভূমিকা পালন করছে প্রশাসন। যে দেশে নারীর নেতৃত্বে দেশ চলে, সে দেশে প্রকাশ্যে একজন নারীকে ছুরিকাঘাত করে ৭দিন পরও গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। তাই খুনীকে ধরতে আর বিলম্ব না করে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয়।

উল্লেখ্য, গত ৫ মার্চ চট্টগ্রামের রাঙ্গুনীয়ায় পদক্ষেপ এনজিও অফিস থেকে ফিরার পথে ছুরিকাঘাতে খুন হন চম্পা চাকমা। চম্পা চাকমার বাড়ি রাঙ্গামাটির বন্দুকভাঙা এলাকায়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com