শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

রাজস্থলীতে সীমান্ত সড়কে দুর্ঘটনায় একজন নিহত দুইজন আহত

  • আপডেট টাইম : শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ২০১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার সীমান্ত সড়কে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পাথর বোঝাই ট্রাক উল্টে গিয়ে একজন নিহত এবং দুই জন গুরুতর আহত হয়েছে।

আহতদের মধ্যে শাহাজান (৫৫) নামে একজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া পথে মৃত্যু হয়। আহত দুইজন রাজস্থলী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে ।

১১ মার্চ  শনিবার সকালে রাজস্থলী ১নং ঘিলাছড়ি ইউনিয়নের সীমান্ত সড়কের পাঁচ কিলোমিটার আমতলী পাড়া নামক এলাকায় একটি ট্রাক ( টিএস, ঢাকা মেট্রো ১১-০৯০৮) নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত চালক হেলপার ও লেবারসহ সীমান্ত সড়কের নির্মাণ কাজের জন্য  পাথর বোঝাই করে যাচ্ছিল।

নিহত বেক্তি বান্দরবান সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের  ইসলামপুর গ্রামের মৃত আলি হোসেন মুসল্লির ছেলে  শাহাজান (৫৫)।

আহত দুইজনের মধ্যে বান্দরবানের আলিকদম এলাকার নজির আহমদের ছেলে রবিউল হোসেন  (২৫) ও চট্টগ্রামের পটিয়া উপজেলার চন্দরাইশ এলাকার হেদায়েতের ছেলে ইউনুচ আলী  (৩২) ।

আহত রবিউল জানিয়েছে, রাজস্থলী হতে পাথর বোঝাই করে ট্রাকটি সীমান্ত সড়কে যাচ্ছিল। পথে পাঁচ কিলোমিটার আমতলি পাড়া এলাকায় পৌঁছালে ট্রাকটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ট্রাকের চালক হেলপার ও লেবার গুরুতর আহত হয়।

খবর পেয়ে স্থানীয় ও ২৬ ইসিবির সেনা সদস্যরা ঘটনাস্থল থেকে আহতব্যক্তিদের উদ্ধার করে রাজস্থলী সদর হাসপাতালে নিয়ে যান। আহত তিনজনের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমক) প্রেরণ করেন রাজস্থলী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা, রুইহলাঅং মারমা। চট্টগ্রাম যাওয়ার পথে বদ্দারহাট এলাকায় তার মৃত্যু হয়। অন্য দুইজন চিকিৎসা নেন।

এ বিষয়ে রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা   (ওসি) জাকির হোসেন বলেন, রাজস্থলীর সীমান্ত সড়কে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ার খবর শুনেছি। দুর্ঘটনার পর পর পুলিশ গিয়ে ঘটনাস্থল যায় এবং গাড়িটিতে পাথর বোঝাই ছিলো বিধায় থানায় নিয়ে আসা সম্ভব হয়নি। গাড়িটি খালি করা হলে থানায় নিয়ে আসা হবে বলে ওসি জানান।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com