রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার

ডাক্তার দেখাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় পাইকগাছার স্কুল শিক্ষিকার মৃত্যু

  • আপডেট টাইম : রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ১৭৬ দেখা হয়েছে

শেখ নাদীর শাহ্,বাংলা হেডলাইনস, পাইকগাছা(খুলনা) প্রতিনিধি: চোখের চিকিৎসা করাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় খুলনার পাইকগাছার প্রীতিলতা বিশ্বাস (৫৩) নামের এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে।

দুই সন্তানের জননী প্রীতিলতা বিশ্বাস উপজেলার গড়–ইখালী ইউনিনের বাইনবাড়িয়া এলাকার বাসিন্দা তাপস কান্তি মন্ডলের স্ত্রী ও স্থানীয় দক্ষিন বাইনবাড়ীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন।

নিহতের পারিবারিক সূত্রে জানাযায়, রোববার (১২ মার্চ) সকালে চোখের চিকিৎসা
করানোর উদ্দেশ্যে জামাতার মোটরসাইকেল যোগে তিনি খুলনার কুদির বটতলার
উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দেন। সকাল সাড়ে ৯টার দিকে রুপসা সেতু এলাকায়
পৌঁছালে দ্রুত গতির একটি পরিবহন পেছন দিক থেকে তাদের মোটরসাইকেলটিকে
ধাক্কা দিলে চালক জামাতা রাস্তার উপর ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং
পরিবহনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই স্কুল শিক্ষিকা প্রীতিলতা মন্ডলের
মৃত্যু হয়।

এব্যাপারে দক্ষিণ বাইনবাড়ীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক
প্রিয়নাথ মন্ডল জানান, চোখের চিকিৎসা করানোর জন্য বৃহস্পতিবার ছুটি নিয়ে
খুলনার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। তবে সড়ক দুর্ঘটনায় দুর্ভাগ্যক্রমে তাকে
লাশ হয়ে গ্রামে ফিরতে হয়েছে।

সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষিকার মৃত্যুতে উপজেলা শিক্ষা কর্মকর্তা
বিদ্যুৎ রঞ্জন সানা, উপজেলা শিক্ষা অফিসারবৃন্দসহ দক্ষিন বাইনবাড়ীয়া
সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ নিহত প্রীতিলতা মন্ডলের
আত্মার শান্তি কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে
শোক বিবৃতি জানিয়েছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com