শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে মির্জা ফয়সল বিপুল ভোটে বিজয়ী তাহসিফের মৃত্যু নিয়ে এখনই মন্তব্য করতে চান না স্বরাষ্ট্রমন্ত্রী ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ

নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে: অংসুইপ্রু চৌধুরী

  • আপডেট টাইম : বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ১৬০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস ২০২৩ উপলক্ষে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা রাঙ্গামাটি জেলা শাখার উদ্যোগে শিশু কিশোরদের নিয়ে দিনব্যাপী  সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রথম ধাপে সংগীত ও চিত্রাংকন  উদ্বোধন করা হয়েছে।

বুধবার জেলা শিল্পকলা একাডেমিতে সংগীত ও চিত্রাংকন প্রতিযোগিতার উদ্বোধন করেন, রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সংগঠনের উপদেষ্টা অংসুইপ্রু চৌধুরী।

বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি মনসুর আহম্মেদের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক দেবাশীষ পালিত রাজার সঞ্চালনায়  অনুষ্ঠিত সংগীত ও চিত্রাংকন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক রফিকুল মাওলা, জেলা যুবলীগের সহ সভাপতি আশীষ কুমার চাকমা নব, মো: আবু তৈয়ব, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মো: ফজলুল করিম, জেলা মৎস্যজীবি লীগের সভাপতি উদয়ন বড়ুয়া, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা রাঙ্গামাটি জেলার সাধারন সম্পাদক মো: শাহ এমরান রোকন, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক প্রকাশ চাকমা, সহ সভাপতি মো: সাইফুল আলম রাশেদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারন সম্পাদক তপু দেওয়ানজী প্রমুখ।

অংসুইপ্রু চৌধুরী বলেন, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ এবং বাংলাদেশের ইতিহাস মানেই বঙ্গবন্ধু শেখ মুজিব, তাই নতুন প্রজন্মের কাছে দেশের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে।

তিনি বলেন, ১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে বিএনপি- জামাতসহ স্বাধীনতা বিরোধীরা বাংলাদেশের ইতিহাসকে বারবার বিকৃতি করেছে। 

স্বাধীনতা বিরোধীরা যাতে বাংলাদেশের ইতিহাসকে আর বিকৃত করতে না পারে সেজন্য সকলকে সজাগ থাকার আহবান জানান তিনি।

প্রতিযোগিতায় জেলার প্রায় তিন শতাধিক প্রতিযোগি অংশগ্রহণ করে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com