শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে মির্জা ফয়সল বিপুল ভোটে বিজয়ী তাহসিফের মৃত্যু নিয়ে এখনই মন্তব্য করতে চান না স্বরাষ্ট্রমন্ত্রী ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ

রাঙ্গামাটিতে হিমালয়ান রিজিলিয়েন্স এনাবলিং এ্যাকশন কর্মশালা

  • আপডেট টাইম : বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ২৩৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: পার্বত্য অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ রক্ষায় আমাদের সকলকে এগিয়ে হবে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোছাম্মৎ হামিদা বেগম।

তিনি বলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় পাহাড়ে বন সৃজন সব সময় হাত বাড়িয়ে দিচ্ছে। এই অবস্থায় স্থানীয় জনসাধারণকে আরো উদ্যোগ গ্রহণ করার জন্য অনুরোধ জানান।

বুধবার পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কনফারেন্স হলে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও ইসিমোড এর সহায়তায় হিমালয়া রাঙ্গামাটিতে হিমালয়ান রিজিলিয়েন্স এনাবলিং এ্যাকশন কর্মশালার উদ্বোধন করতে গিয়ে তিনি এ কথা বলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের উপ-সচিব প্রদীপ কুমার মহন্ত, ইসিমুডের এ্যাকশন এরিয়া কোর্ডিনেটর বন্ধনা শাখ্য।

এছাড়া পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আলম চৌধুরী, রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, বান্দরবান জেলা প্রশাসক পারভিন তিবরিজিসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। 

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com