বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযানকে নেতিবাচক বলার সুযোগ নেই: জামায়াত আমির অর্থ দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে একটি দল : প্রধানমন্ত্রী দল ও প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চাইনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছি: ইশরাক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রীর নির্দেশের গুঞ্জন।। মধ্যরাতে ইশরাকের ফেসবুক বার্তা শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয় কক্সবাজারে রিসোর্টে আগুন ।। নিহত ১০, একই পরিবারের ৬জন বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তির পথে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী সার ডিলার নিয়োগে দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি জামায়াতের অপারেশন ক্লিন হার্টের মতো অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

খুলনায় নিউজ নেটওয়ার্ক এর সাংবাদিক কর্মশালা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ২০১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস খুলনা ব্যুরো: সাংবাদিকদের মানোন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে নিউজ নেটওয়ার্কের আয়োজনে খুলনায় গণমাধ্যমে কর্মীদের তিনদিনের কর্মশালা সম্পন্ন হয়েছে।

বুধবার (১৫ই মার্চ) নগরীর অভিজাত হোটেলে অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে সনদপত্র প্রদানের মধ্যদিয়ে কর্মশালা শেষ হয়।

নিউজ নেটওয়ার্কের আয়োজনে এবং ইউএসএআইডি ও কাউন্টারপার্ট ইন্টারন্যাশনালের সহায়তায় অনুষ্ঠিত কর্মশালায় খুলনায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের ২৫জন সাংবাদিক অংশ নেন।

কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন নিউজ নেটওয়ার্কের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শহীদুজ্জামান, সিনিয়র সাংবাদিক জিয়াউর রহমান, খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তুহিন রায় ও প্রফেসর ড. মো: জাকির হোসেন।

স্বাগত বক্তব্য রাখেন প্রোগ্রাম কো-অর্ডিনেটর ও ইউএনবি’র খুলনা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক অধ্যাপক শেখ দিদারুল আলম।

সমাপনী অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন কাউন্টারপার্ট ইন্টারন্যাশনালের এডভোকেসী স্পেশালিষ্ট ইফফাত জেরিন ও বেসরকারি সংস্থা সুশীলনের প্রোগ্রাম কো-অর্ডিনেটর শাহীন ইসলাম।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com