শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে মির্জা ফয়সল বিপুল ভোটে বিজয়ী তাহসিফের মৃত্যু নিয়ে এখনই মন্তব্য করতে চান না স্বরাষ্ট্রমন্ত্রী ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ

রাঙ্গামাটিতে চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেলেন ভূমি-গৃহহীন ৪৩৯ পরিবার

  • আপডেট টাইম : বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ১৫৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন-গৃহহীন পরিবারকে চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের আওতায় রাঙ্গামাটি জেলার ৪৩৯ উপকারভোগী পরিবারের মাঝে নতুন ঘর হস্তান্তর করা হয়েছে।

বুধবার (২২ মার্চ) সকালে প্রধানমন্ত্রী কর্তৃক ভিডিও কনফারেন্সের মাধ্যমে নতুন ঘর হস্তান্তর উদ্বোধনের পর সকাল সাড়ে ১১টায় জেলার জিমনেসিয়াম হলে রাঙ্গামাটি সদর উপজেলাধীন বিভিন্ন ইউনিয়নের ৮৩টি এবং জেলার অন্যান্য উপজেলায় একযোগে সর্বমোট ৪৩৯ পরিবারের  মাঝে প্রধানমন্ত্রীর উপহারের নতুন ঘর হস্তান্তর করা হয়।

রাঙ্গামাটি জিমনেসিয়াম হলরুমে জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর উপহারের নতুন ঘর হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাঙ্গামাটি সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

এ সময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ, রাঙ্গামাটি পৌরসভার মেয়র মো: আকবর হোসেন চৌধুরী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: শহীদুজ্জামান মহসিন রোমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিন, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেলসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রাঙ্গামাটিতে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ পর্যায়ে সর্বমোট এক হাজার ৯’শ ১৬টি নতুন ঘর হস্তান্তর করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com