বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

সিরাজগঞ্জ আওয়ামী লীগের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন

  • আপডেট টাইম : বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ২৩১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ।

টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে জেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কে এম হোসেন আলী হাসান ও সাধারণ সম্পাদক আবদুস সামাদ তালুকদারের নেতৃত্বে সোমবার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধুসহ নিহত পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন। পরে নবগঠিত কমিটির সদস্যগণ শপথ করেন।

শপথ বাক্য পাঠ করান কমিটির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার। এতে জেলার ৬টি সংসদীয় আসন পুনরায় নৌকার প্রার্থীদের বিজয়ী করতে শপথ নেয়া হয়।  জেলা আ’লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সম্পাদক মন্ডলী, সদস্যসহ বিভিন্ন উপজেলা আ’লীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com