বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

পাইকগাছায় পানিতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু

  • আপডেট টাইম : সোমবার, ২৭ মার্চ, ২০২৩
  • ১৭৬ দেখা হয়েছে

শেখ নাদীর শাহ্, বাংলা হেডলাইনস পাইকগাছা(খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনির বিরাশীতে পানিতে ডুবে আব্দুল্লাহ নামের তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সে ঐ এলাকার আরশাদ গাজীর ছেলে।

রবিবার (২৬ মার্চ) দুপুর আনুমানিক আড়াইটার দিকে ঘটনাটি ঘটেছে।

এলাকাবাসী ও নিহত শিশুটির পারিবারিক সূত্রে জানাযায়, প্রতিদিনের ন্যায় রবিবার সকালে জীবিকার তাগিদে শিশুটির দিনমজুর পিতা-মাতা তাকে পাশ্ববর্তী তার এক ফুফু তানজিলার কাছে রেখে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে যায়।
এরপর দুপুর আনুমানিক আড়াইটার দিকে শিশুটি তার ফুফুকে না বলে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে পথিমধ্যে অসাবধানতাবশত রাস্তার পাশে পানি ভর্তি  একটি খাদে পড়ে গিয়ে সেখানেই তার মৃত্যু হয়।

সর্বশেষ হৃদয়বিদারক এ ঘটনায় শিশুটির স্বজনসহ স্থানীয়দের মাঝে শোকের ছায়া
নেমে এসেছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com