বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় অটোরিকশার চালকসহ যাত্রী নিহত

  • আপডেট টাইম : বুধবার, ২৯ মার্চ, ২০২৩
  • ১৯৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: বগুড়া-নগরবাড়ি মহাসড়কের সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গঙ্গাপ্রসাদ নামক স্থানে মঙ্গলবার সন্ধ্যায় তেলবাহী ট্যাংক লরির চাপায় সিএনজি চালিত অটোরিকশার দুই যাত্রী নিহত ও একজন আহত হয়েছে।

নিহতরা হলো-শাহজাদপুর উপজেলার নামবিলা গ্রামের আব্দুস সালামের ছেলে সিএনজি চালক আব্দুল হাই (৪০) ও একই উপজেলার ইসলামপুর ডায়া গ্রামের সিএনজি যাত্রী আব্দুল মজিদ মোল্লা (৫৭।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবির জানান, মঙ্গলবার (২৮ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মহাসড়কের গঙ্গাপ্রসাদ নামক স্থানে বিপরীতমুখী একটি ট্যাংকলরি সিএনজি চালিত যাত্রীবাহী অটোরিকশাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালক আব্দুল হাই নিহত ও অপর দুই যাত্রী আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে আব্দুল মজিদ মোল্লা মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত অটোরিকশাটি জব্দ করা হলেও ট্যাংকলরি পালিয়ে গেছে। নিহতদের লাশ রাতেই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com