বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

সাজেকে বাঘাইহাট জোনের উদ্যোগে দুঃস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

  • আপডেট টাইম : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
  • ১৭৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: পবিত্র রমজান মাসে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট জোনের উদ্যোগে পাহাড়ি-বাঙালি হতদরিদ্র দুঃস্থ এক শতাধিক পরিবারের মাঝে আর্তমানবতার সেবায়  ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার বাঘাইহাট প্রশিক্ষণ মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করেন বাঘাইহাট জোনের জোন কমান্ডার লে: কর্ণেল মো: তৌহিদুর রহমান।

এসময় আরও উপস্থিত ছিলেন, বাঘাইহাট জোন উপ-অধিনায়ক মেজর সাদিকুল হাসান তালহা, ৩৬নং সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা, বাঘাইহাট বাজার পরিচালনা কমিটির সভাপতি নাজিম উদ্দীন চৌধুরী, ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত মেম্বার সুমিতা রানী চাকমাসহ স্থানীয় জনপ্রতিনিধি, উপকারভোগী পাহাড়ি বাঙালি পরিবারসহ এলাকার কারবারি ও গণ্যমান্য  ব্যক্তিবর্গ প্রমুখ।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লে: কর্ণেল মো: তৌহিদুর রহমান বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সব সময় দেশের এবং মানুষের কল্যাণের জন্য কাজ করে থাকে। আমাদের সকলকে মনে রাখতে হবে সবার উপরে দেশ। আমাদের সকলকে দেশের কল্যাণ্যের জন্য কাজ করতে হবে এবং আমাদের দেশে যাতে দুর্যোগের সময় কেউ অনাহারে না থাকে তাই আমাদের সকলকে উদ্যোগের সাথে নিজ নিজ জমিতে কৃষির উৎপাদনে মনোযোগী হতে হবে। এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় নিরাপত্তা বাহিনীর পাশাপাশি উন্নয়নমূলক অবকাঠামোর লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী বাঘাইহাট জোনের পক্ষ থেকে ভবিষ্যতে এ ধরণের সাহায্য সহযোগিতা অব্যাহত থাকবে।

পরে আগত শতাধিক উপকারভোগীর মাঝে খাদ্য সামগ্রী চাল, ডাল, তেল, চিনি ও আটা বিতরণ করা হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com