বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

কাপ্তাইয়ে জাতীয় উদ্যানে অজগর সাপ অবমুক্ত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
  • ১৬৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি : রাঙ্গমাটির কাপ্তাই জাতীয় উদ্যানের গভীর অরণ্যে একটি অজগর সাপ অবমুক্ত করা হয়েছে বৃহস্পতিবার (৬ এপ্রিল)।

বিকেল ৩টায় প্রায় ১০ ফুট ৮ ইঞ্চি লম্বা একটি অজগর সাপ অবমুক্ত করা হয়েছে বলে জানান, কাপ্তাই বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ। যার ওজন প্রায় ১১ কেজি।

রাঙ্গামাটি জেলা ঊর্ধ্বতন বন কর্মকর্তার নির্দেশে রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ এর উপস্থিতিতে বন বিভাগের কর্মীরা কাপ্তাই জাতীয় উদ্যানের গভীর অরণ্যে এই অজগরটি অবমুক্ত করেন।

রেঞ্জ কর্মকর্তা জানান, বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকাল ১১টায় রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজার এলাকার একটি বাসা থেকে অজগরটি উদ্ধার করে বন বিভাগের কর্মীরা। পরে বিকেল ৩টায় সাপটিকে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়। অজগরটি অবমুক্ত করার সাথে সাথে গভীর জঙ্গলের দিকে চলে যায়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com