বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

বর্তমান সরকার কৃষি বান্ধব: কৃষিমন্ত্রী রাঙ্গামাটি শাহ বহুমূখী উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভায়

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
  • ৩৫৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: পার্বত্য এলাকায় কৃষিখাতকে এগিয়ে নিতে কাজ করছে বর্তমান সরকার বলে মন্তব্য করেছেন কৃষি মন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।

তিনি বলেন, এখানকার কৃষকরা তাদের উৎপাদিত পণ্য যাতে সহজে বিক্রি করতে পারে সেই লক্ষ্যে সরকার একটি সমন্বিত উদ্যোগ গ্রহণ করেছে এবং এটি দ্রুত বাস্তবায়ন করা হবে।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিকেলে রাঙ্গামাটি শাহ বহুমূখী উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে সম্ভাবনাময় কাজু বাদাম ও কফি আবাদ, সম্প্রসারণ এবং বিভিন্ন জাতের ফলসহ টেকসই ফসলের আবাদ  ও উৎপাদন বৃদ্ধি সম্পর্কিত মতবিনিময় সভায় কৃষি মন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এসব কথা বলেন। 

তিনি বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। কৃষি বান্ধব সরকার বলে পার্বত্য অঞ্চলে কৃষিখাতকে এগিয়ে নিতে বিভিন্ন অর্থকরী ফসল উৎপাদনে লক্ষ্যে কৃষকদের জন্য উন্নয়ন মূলক প্রকল্প হাতে নিচ্ছে ।

রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং,রাঙ্গামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার , সংরক্ষিত মহিলা সংসদ সদস্য বাসন্তী চাকমা এমপি, কৃষি মন্ত্রনালয় সচিব ওয়াহিদা আক্তার, রাঙ্গামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক তপন কুমার পালসহ জেলার উচ্চপদস্থ কর্মকর্তারা।

বক্তারা বলেন, পার্বত্য এলাকায় এমন একটি সময় আসবে তখন পার্বত্য এলাকা বলতে অর্থকরি ফসল কফি, কাজু বাদামের এলাকা নামে পরিচিত হবে। এই পার্বত্য অঞ্চল কৃষিখাতে খুবই সম্ভাবনাময় অঞ্চল। এই সম্ভাবনাময়কে কাজে লাগিয়ে এই অঞ্চলকে এগিয়ে নিতে কাজ করছে সরকার। এখানে কৃষিখাতের সকল সমস্যা সমাধানে সরকারের পাশাপাশি কৃষকদের এগিয়ে আসতে হবে, তবে এই পার্বত্য অঞ্চলের কৃষিখাত এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। 

মতবিনিময় সভা প্রান্তিক কৃষকরা তাদের কৃষি ক্ষেত্রে বিভিন্ন সমস্যা কথা তুলে ধরেন। এই সমস্যা সমাধান কাজ করা হবে বলে তাদেরকে আশ্বাস প্রদান করেন কৃষি মন্ত্রী।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com