বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

রাঙ্গামাটি আ’লীগ নেতার পিতা অংমং রাখাইন আর নেই

  • আপডেট টাইম : শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩
  • ১৮৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য উসাং মং ও ডাক্তার মংক্যচিং সাগরের পিতা অংমং রাখাইন বার্ধক্যজনিত কারণে পরলোকগমন করেছেন। 

বৃহস্পতিবার (৬ এপ্রিল) দিবাগত রাত ১.১০ মিনিটে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। 

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৪ বছর। মৃত্যুকালে তিনি তিন ছেলে ও চার মেয়েসহ অসংখ্যা আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুর আগ পর্যন্ত বার্ধক্যজনিত কারণে বিভিন্ন রোগে ভুগছিলেন।

এদিকে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে মুত্যুর পর সকালে প্রয়াতের লাশটি তবলছড়িস্থ আনন্দ বিহারে নিয়ে আসা হয়। তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে তাকে শেষ বারের মতো দেখতে বিহার প্রাঙ্গণে ভিড় করে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ বিভিন্ন এলাকার থেকে আসা শুভাকাঙ্খীরা।

শুক্রবার (৭ এপ্রিল) দুপুর ২টায় রাঙ্গামাটিস্থ আসামবস্তি মহাশ্মশানে তাঁর দাহক্রিয়া সম্পন্ন করা হয়। প্রয়াতের দাহক্রিয়ায় শতাধিক মানুষের সমাগম ঘটে।

অন্যদিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাঙ্গামাটি সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী,রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য সবির কুমার চাকমা, রেমলিয়ানা পাংখোয়া,অংসুই ছাইন চৌধুরী, সাবেক পার্বত্য উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান, পৌর মেয়র মোঃ আকবর হোসেন চৌধুরী, দৈনিক গিরিদর্পণ সম্পাদক এ কে এম মকছুদ আহমেদ,দৈনিক অরণ্য বার্তা সম্পাদক চৌধুরী আতাউর রহমান রানা,জেলা মৎস্যজীবী লীগের সভাপতি উদয়ন বড়ুয়া,জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো: শফিউল আজম, জাতীয় ফুটবলার বরুন চাকমাসহ মারমা সাংস্কৃতিক সংস্থা (মাসাস), নির্মলেন্দু চৌধুরী মেমোরিয়াল ফাউন্ডেন, রাখাইন জনকল্যাণ সমিতির সভাপতি উচিংছা রাখাইন কায়েসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা। এসময় তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও গভীর শোক প্রকাশ করেন এবং প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com