শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার বিরোধী দলের ওয়াকআউটকে বাহানা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ৫ দিনের কর্মসূচি ঘোষণা সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টির মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী সরকারের ১৮০ দিন ‘অদক্ষতা, অব্যবস্থাপনার’ দৃষ্টান্ত: এনসিপি বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু ২৪-এর আন্দোলন ছিল যুদ্ধের রিহার্সেল: জামায়াত আমির মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল

বঙ্গবন্ধু সেতুতে একদিনে ২ কোটি ৭২ লাখ টাকা টোল আদায়

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩
  • ২৪৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: বঙ্গবন্ধু সেতু‌তে ২৪ ঘণ্টায় ৩৬ হাজার ৬৯ টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৭১ লাখ ৯৫ হাজার ৪০০ টাকা।

এরমধ্যে পশ্চিম টোল প্লাজায় ১৫ হাজার ২৪৯ টি ও পূর্ব টোল প্লাজায় ২০ হাজার ৮২০ টি যানবাহন। বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল এ তথ্য নিশ্চিত করে জানান, ঈদে ঘরমুখো মানুষের চাপ বৃদ্ধি পাওয়ায় মঙ্গলবার ১৮ এপ্রিল রাত ১২টা থেকে বুধবার ১৯ এপ্রিল রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সেতুর উভয় টোল প্লাজায় টোল আদায় হয়েছে ২ কোটি ৭১ লাখ ৯৫ হাজার ৪০০ টাকা।

তবে যানবাহনের চাপ যেভাবে বাড়ছে তাতে বৃহস্পতিবার ও শুক্রবার এই চাপ আরো বৃদ্ধি পেয়ে টোল আদায়ের পূর্বের রেকর্ড ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে উল্লেখ করেন নির্বাহী প্রকৌশলী আহসানুল ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com