বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলার বাগডুমুর গ্রামে ধান কাটতে গিয়ে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে।
নিহতরা হলো-ওই গ্রামের কৃষক মালেক (৫০) ও সোলেমান (৪২)।
স্থানীয় ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, শনিবার বিকেল সাড়ে ৪ টার দিকে উত্তর পশ্চিম কোণ থেকে উঠে আসা কালবৈশাখী ঝড়ের সাথে কালো মেঘের তর্জন গর্জন ও বৃষ্টিপাত শুরু হয়।
মেঘের তর্জন গর্জনের সময় কৃষক মাঠে ধান কাটছিল। এ সময় বজ্রপাতে দুই কৃষক ঘটনাস্থলেই মারা যায়। সোলেমান কৃষক মালেকের দিন মজুর হিসেবে কাজ করছিল।
স্থানীয়রা তাদের উদ্ধার করে লাশ গ্রামের বাড়ি নিয়ে যায়। এ সময় এক হৃদয় বিদায়ক দৃশ্যর অবতরণ ঘটে। এদিকে এ মর্মান্তিক মৃত্যুতে দিন মজুর সোলায়মানের পরিবারকে সহযোগিতা করা হবে বলে জানান তিনি। এই ঘটনায় এলাকায় ব্যাপক শোকের ছায়া নেমে এসেছে।
এই বিষয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার মাশুকাতে রাব্বি বলেন, মর্মান্তিক ঘটনাটি জেনেছি। ইতিমধ্যেই ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে। জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে নিহতদের আর্থিক সহযোগিতা করা হবে বলে তিনি উল্লেখ করেন।