রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার

বিলাইছড়ির কেংরাছড়ি বাজারে ভয়াবহ অগ্নিকান্ড, পুড়ে ছাই ৮০ দোকান ও বসতঘর

  • আপডেট টাইম : সোমবার, ৮ মে, ২০২৩
  • ২০২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি : রাঙ্গামাটি জেলার প্রত্যন্ত দুর্গম বিলাইছড়ি উপজেলার কেংরাছড়ি বাজারে ভয়াবহ অগ্নিকান্ড পুড়ে ছাই হয়ে গেছে প্রায় ৮০টি দোকান ও বসতঘর।

সোমবার (৮ মে) বেলা সাড়ে ১২টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয়দের কাছে থেকে জানা যায় চায়ের দোকানের আগুনের সূত্রপাত ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা ও পুলিশ জানান, বাজারের একটি চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই দাউ দাউ করে আগুনের লেলিহান চার দিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় লোকজন, উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, আনসার আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে।

তবে অতি তাপদাহ ও কাছে পানি না থাকায় আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। তাই ছোট বড় প্রায় ৮০টি দোকান ও বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

এদিকে কেংরাছড়ি বাজারে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শনে গেছেন বিলাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার ও বিলাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সহ উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা।

জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান ও পুলিশ সুপার মীর আবু তৌহিদ জানান, বিলাইছড়ি উপজেলার কেংরাছড়ি বাজারে ভায়াবহ অগ্নিকান্ড ঘটেছে। তবে পানির অভাবে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। আগুন নিয়ন্ত্রণে আসলে ক্ষয়- ক্ষতির পরিমান নিরুপণ করা যাবে। এই মুহুর্তে বিস্তারিত বলা যাচ্ছে না। তবে ৮০টির দোকানসহ বসতঘর আগুনে পুড়ে গেছে বলে স্থানীয় উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সূত্রে জানা গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ করে ক্ষতিগ্রস্থদের সহায়তা করা হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com