বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

পাহাড়ি ছাত্র পরিষদের ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী

  • আপডেট টাইম : শনিবার, ২০ মে, ২০২৩
  • ১৫৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি : পার্বত্য চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন ও ভূমি অধিকার নিশ্চিত করার মাধ্যমে পার্বত্য অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার আন্দোলনে ছাত্র ও যুব সমাজকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদার।

তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের সমস্যা একটি রাজনৈতিক সমস্যা। কিন্তু এটি রাজনৈতিকভাবে সমাধান না করে অন্যভাবে সমাধানের চেষ্টা করছে সরকার। রাজনৈতিকভাবে পাহাড়ের সমস্যাকে সমাধান না করলে এর সমাধান হবে না।

শুক্রবার (২০ মে) সকালে রাঙ্গামাটির জিমনেশিয়ার চত্তরে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ছাত্র-জন সমাবেশে তিনি এ আহবান জানান।

পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের সভাপতি সুমন মারমার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ জাসদ সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, বাংলাদেশ ছাত্র মৈত্রীর অতুলন দাশ আলো, হিল উইমেন্স ফোডারেশনের রানুচিং মারমা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন থোয়াইক্যা জাই চাক।

সমাবেশের প্রথমে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সমাবেশের উদ্বোধন করেন, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদার।

সম্প্রতি বান্দরবানে কুকি চিনের হামলায় সেনা সদস্য নিহতের ঘটনায় নিন্দা জানিয়ে জনসমাবেশে উষাতন তালুকদার বলেন, পলিসি ঠিক না থাকার কারণে আজ সেনাবাহিনী হামলার শিকার হচ্ছে। কুকি চিনকে কারা জন্ম দিয়েছে তা খতিয়ে দেখারও আহবান জানান উষাতন তালুকদার। তাই দ্রুত রোডম্যাপ ঘোষণাপূর্বক চুক্তি পুর্ণাঙ্গ বাস্তবায়ন ও ভুমি সমস্যা দ্রুত নিরসন করা না হলে যে কোন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হলে তার জন্য সরকার দায়ী থাকবে।

সভায় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি জনগণের অধিকার আদায়ের লক্ষে পিসিপি নিরলসভাবে দীর্ঘ সময় ধরে লড়াই সংগ্রাম করে আসছে। ৩৪ বছরে অনেক গৌরবময় ইতিহাস রয়েছে পিসিপি’র। শিক্ষার সংগ্রামের পাশাপাশি পাহাড়-সমতলে ভূমি রক্ষার আন্দোলন, নারী নির্যাতন ও শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষে লড়াই সংগ্রাম করে যাচ্ছে। পিসিপি ছাত্র সমাজকে সংগঠিত করে আপোষহীনভাবে সকল ধরনের অন্যায় অত্যাচার ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে। তাই পাহাড়ি ছাত্র পরিষদের নেতাকর্মীদের বিরুদ্ধে সকল বাঁধা

বিপত্তি ও ষড়যন্ত্র মোকাবিলা করে আন্দোলন জোরদার করার আহ্বান জানান বক্তারা।

সমাবেশে রাঙ্গামাটির জেলার বিভিন্ন উপজেলা থেকে কয়েক হাজার ছাত্র ও জনতা অংশগ্রহণ করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com