বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

বজ্রপাতে কৃষি দিনমজুরের মৃত্যু

  • আপডেট টাইম : শনিবার, ২৭ মে, ২০২৩
  • ২০১ দেখা হয়েছে
ফাইল ফটো ।

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার চর আঙ্গারু গ্রামে শনিবার ধান কাটার সময় বজ্রপাতে সুলতান প্রামাণিক (৬০) নামে এক কৃষি দিনমজুর মারা গেছে।

নিহত সুলতান প্রামাণিক ওই গ্রামের মৃত ফয়জাল প্রামাণিকের ছেলে। কায়েমপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান জিয়াউল আলম এ তথ্য নিশ্চিত করে জানান, শনিবার (২৭ মে) সকালে অন্য দিনমজুরদের সঙ্গে সুলতান প্রামাণিক গ্রামের এক কৃষকের জমিতে ধান কাটতে যায়। ধান কাটার এক পর্যায়ে সকাল ১০টার দিকে বৃষ্টির সাথে মেঘের তর্জন-গর্জন শুরু হয়। এসময় সকলেই দৌড়ে গ্রামের দিকে যাওয়ার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায় সুলতান প্রামাণিক। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com