বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

আওয়ামী লীগ সরকার নদী ভাঙন রোধে কাজ করছে: পানিসম্পদ উপমন্ত্রী

  • আপডেট টাইম : শনিবার, ৩ জুন, ২০২৩
  • ২৭৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, আওয়ামী লীগ সরকার নদীভাঙন রোধে কাজ করছে। ১৪ বছরে নদী ভাঙন কমে গেছে সাড়ে ৩ হাজার হেক্টরে। দেশে নদীভাঙনের পরিমাণ ছিল সাড়ে ৯হাজার হেক্টর।

শুক্রবার বিকেলের দিকে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খাসপুকুরিয়া নদীতীর রক্ষায় জিওব্যাগ ডাম্পিং কাজের উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে স্থানীয় হাই স্কুল মাঠে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, নদীভাঙনের তিন ভাগের দুই ভাগ এই ১৪ বছরে কমেছে। আগামী নির্বাচনেও সব চক্রান্ত প্রতিহত করে আবারো আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে দেশে আর নদীভাঙন থাকবে না ইনশাআল্লাহ। যমুনার বাম তীরের চৌহালীর নদীভাঙন রোধে প্রায় ৪৭ কোটি টাকা ব্যয়ে এ প্রকল্পটি বাস্তবায়নে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কাজ করছে।

স্থানীয় এমপি আব্দুল মমিন মন্ডল, আহসানুর রহমান টিটু এমপি, জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, পাউবো মহা-পরিচালক রমজান আলী প্রামাণিক, জেলা আওয়ামী লীগের সভাপতি কেএম হোসেন আলী হাসান, অধ্যপক ডা. জাহাঙ্গীর আলম, উপজেলা চেয়ারম্যান ফারুক হোসেন, উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম, উপজেলা আ’লীগের সভাপতি তাজউদ্দিন ও ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তারসহ দলীয় নেতাকর্মীরা  উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com