বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

রাঙ্গামাটিতে জেলা আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
  • ২৯৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: সারা বাংলাদেশে বিএনপি-জামায়াত কর্তৃক সন্ত্রাস, নৈরাজ্য ও অরাজকতার প্রতিবাদে রাঙ্গামাটিতে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ জুন) সকাল ১০টায় শহরের ভেদভেদিস্থ বিদ্যুৎ অফিসের সামনে এই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি দীপংকর তালুকদার এমপির সভাপতিত্বে এবং জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মো: শাওয়াল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত শান্তি সমাবেশে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগ সহসভাপতি মো: রফিকুল মাওলা, সাধারণ সম্পাদক হাজী মো: মুছা মাতব্বর, সাবেক মহিলা সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো: রফিক আহমদ তালুকদার, সদস্য আশীষ কুমার চাকমা নব, মো: আবু তৈয়ব, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রোকসানা আকতার, জেলা কৃষকলীগের সভাপতি মো: জাহিদ আকতার, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিতা দেওয়ান, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো: শামসুল আলম, জেলা যুবলীগের সহসভাপতি মো: শহীদুল আলম স্বপন, জেলা যুব মহিলালীগের সভাপতি রোকেয়া আকতার, স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিটন বড়ুয়া, জেলা ছাত্রলীগের সহ- সভাপতি মো: সাইফুল আলম রাশেদ প্রমুখ।

সমাবেশে দীপংকর তালুকতার এমপি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন বিশ্বের সাথে তাল মিলিয়ে প্রতিটি সেক্টরে এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই বিএনপি-জামায়াত ও স্বাধীনতা বিরোধীরা আবারো একত্রিত হয়ে দেশ বিরোধী ষড়যন্ত্রে মেতে উঠেছে। বিএনপি- জামায়াতের সকল প্রকার ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকার জন্য সকলকে সতর্ক থাকার আহবান জানানো হয়।

শান্তি সমাবেশের আগে শহরে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এদিকে একই স্থানে জেলা বিএনপি’র উদ্যোগে বিদ্যুৎ অফিস ঘেরাও কর্মসূচি থাকলেও আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের কারণে বিএনপির ঘেরাও কর্মসূচি পালন করতে পারেনি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com