শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল

রাঙ্গামাটিতে এবার ৮১ হাজার ১৯৪ জন শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়ানো হবে

  • আপডেট টাইম : সোমবার, ১২ জুন, ২০২৩
  • ২১৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি : জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে আগামী ১৮ জুন রাঙ্গামাটি জেলায় সর্বমোট ৮১ হাজার ১৯৪ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন রাঙ্গামাটি জেলা সিভিল সার্জন ডা: বিপাশ খীসা।

সোমবার (১২ জুন) বেলা ১২টায় রাঙ্গামাটিতে অনুষ্ঠিত সাংবাদিক ওরিয়েন্টেশনে তিনি এসব তথ্য জানান।

রাঙ্গামাটি সিভিল সার্জন অফিসের আয়োজনে এবং জাতীয় পুষ্টিসেবা, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এই ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

রাঙ্গামাটি জেলা সিভিল সার্জন ডা: বিপাশ খীসার সভাপতিত্বে অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে উপস্থিত ছিলেন, ডা: মো: আবু ফয়সল, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক এ কে এম মকছুদ আহমদ, প্রেস ক্লাবের সভাপতি মো: সাখাওয়াৎ হোসেন রুবেল, সাধারণ সম্পাদক মো: আনোয়ার আল হক, রাঙ্গামাটি রিপোর্টাস ইউনিটের সভাপতি সুশীল প্রসাদ চাকমা, সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা।

রাঙ্গামাটি জেলা সিভিল সার্জন ডা: বিপাশ খীসা বলেন, আগামী ১৮ জুন রাঙ্গামাটি পার্বত্য জেলায় ১ হাজার ৩১৫টি কেন্দ্রের মাধ্যমে ৬-১১ মাস বয়সী ৯ হাজার ৩৫৫ জন শিশুকে নীল রঙের এবং ১২-৫৯ বয়সী ৭১ হাজার ৮৩৯ জন শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

তিনি আরো বলেন, রাঙ্গামাটির দুর্গম এলাকায় সমানভাবে সবাইকে টিকার আওতায় আনা সম্ভব হবে না। তাই লক্ষ্যমাত্রা পূরণ পর্যন্ত আমাদের ক্যাম্পেইন চলমান থাকবেন। যাতে করে কোন শিশু বাদ না পরে। যে কারণে এক সপ্তাহের বেশিও সময় লাগতে পারে।  প্রতিটি উপজেলায় সংশ্লিষ্ট ইউএনও, পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ স্থানীয় হেলথ ইন্সপেক্টরের নেতৃত্বে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কর্মসূচির সার্বিক বিষয়টি মনিটরিং করা হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com