শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ৫ দিনের কর্মসূচি ঘোষণা সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টির মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী সরকারের ১৮০ দিন ‘অদক্ষতা, অব্যবস্থাপনার’ দৃষ্টান্ত: এনসিপি বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু ২৪-এর আন্দোলন ছিল যুদ্ধের রিহার্সেল: জামায়াত আমির মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত

৪৮ বছর পূর্ণ হলো বঙ্গবন্ধুর হাতে গড়া বেতবুনিয়া উপগ্রহ ভূ-কেন্দ্রের

  • আপডেট টাইম : বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ১৬৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি : ৪৮ বছর পূর্ণ করল জাতির পিতা বঙ্গবন্ধুর হাতে গড়া রাঙ্গামাটি বেতবুনিয়া উপগ্রহ ভূ-কেন্দ্র।

১৯৭৫ সালের ১৪ জুন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভূ-উপগ্রহটি উদ্বোধন করেন। বুধবার (১৪ জুন) ৪৮ বছর পূর্ণ করল রাঙ্গামাটির বেতবুনিয়া উপগ্রহ ভূ-কেন্দ্র।

রাঙ্গামাটি হতে প্রায় ৩৩ কিলোমিটার দূরে চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কের পাশে একটি উপত্যাকায় অবস্থিত কেন্দ্রটি।

বেতবুনিয়া ভূ-উপগ্রহ কেন্দ্রটিই দেশের প্রথম ভূ-উপগ্রহ কেন্দ্র। ১৯৭০ সালের ৩০ জানুয়ারি এ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়। রাঙ্গামাটির কাউখালীর বেতবুনিয়া উপগ্রহ ভূ-কেন্দ্র দেশের টেলিযোগাযোগের ক্ষেত্রে সর্বপ্রথম উপগ্রহ ভূকেন্দ্র।

কেন্দ্রটির ছিল ৩০ মিটার ব্যাস বিশিষ্ট বিশাল এন্টিনা। কেন্দ্রটির চালুর পর থেকে ভূ-পৃষ্ঠ হতে ৩৬ হাজার কিলোমিটার উপরে অবস্থিত ভারত মহাসাগরীয় অঞ্চলে ইন্টেলসেট উপগ্রহের সাথে কাজ করে। মহাশূন্যে অবস্থিত উপগ্রহের সাথে কেন্দ্রের এন্টিনার সার্বক্ষণিক যোগাযোগ করা হতো।

ঊর্ধ্বাকাশে অবস্থিত কৃত্রিম উপগ্রহের মাধ্যমে শক্তিশালী অ্যান্টেনা দিয়ে বার্তা/তথ্য আদান-প্রদানের কাজ সম্পাদিত হয়। আন্তর্জাতিক টেলি যোগাযোগের জন্য বেতবুনিয়া ভূ-উপগ্রহ বিশ্বের ১১টি দেশের সাথে টেলিফোন ডাটা কমিউনিকেশন, ফ্যাক্স, টেলেক্স ইত্যাদি আদান-প্রদান করে এটি।

১৯৮৯ সালে আংশিক এবং ১৯৯৮ সালে জাপানের এন ইসি কোম্পানী কর্তৃক ডিজিটাল সিষ্টেমের যন্ত্রপাতি দ্বারা ষ্টেশনটি সুসজ্জিত করা হয়।

২০১৮ সালের ১১ মে উৎক্ষেপণ করা হয় বঙ্গবন্ধু স্যাটালাইট-১। এরই মধ্যে বেতবুনিয়া ভূ-উপগ্রহ গ্রাউন্ডে স্থপিত হয় ২য় গ্রাউন্ড ষ্টেশন। কৃত্রিম উপগ্রহটি উৎক্ষেপণ করার পর, বাংলাদেশ ১২ মে ২০১৮ তারিখে এটি থেকে পরীক্ষামূলক সংকেত পেতে শুরু করে।

মহাকাশের বুকে লাল সবুজের চিহ্ন নিয়ে ঘুরপাক খাওয়া বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটকে নিয়ন্ত্রণ করে বেতবুনিয়ায় গ্রাউন্ড স্টেশন। স্যাটেলাইটটি নিয়ন্ত্রণে দেশে স্থাপিত দুটি গ্রাউন্ড স্টেশনের একটি এটি। অন্যটি গাজীপুরে।

ফ্রান্সের থ্যালেস অ্যালেনিয়া স্পেসের নিয়োগকারী বাংলাদেশি প্রতিষ্ঠান স্পেক্ট্রা ইঞ্জিনিয়ারিং লিমিটেড। ২০১৬ সালে বেতবুনিয়ায় এই গ্রাউন্ড নির্মাণ করে। বর্তমানে স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশনের নাম বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের অন্যতম রূপকার বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয়ের নামে আনুষ্ঠানিকভাবে গ্রাউন্ড স্টেশনের আনুষ্ঠানিক নামকরণ করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com