বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

সাংবাদিক নাসিম হত্যার প্রতিবাদে রাঙ্গামাটিতে মানববন্ধন

  • আপডেট টাইম : সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ১৫৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: জামালপুরে সন্ত্রাসী হামলায় সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে রাঙ্গামাটির কর্মরত সাংবাদিকরা।

বিক্ষোভ সমাবেশ থেকে হত্যাকান্ডে জড়িত সকলকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সাংবাদিক নেতৃবৃন্দরা।

সোমবার (১৯ জুন) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী  বিক্ষোভ সমাবেশে অংশ নেন রাঙ্গামাটি কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা।

রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেলের সভাপতিত্বে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি প্রবীন সাংবাদিক এম কে এম মকসুদ আহমেদ, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হোক, সুশীল সমাজের প্রতিনিধি মো. নুরুল আবছার, সাংবাদিক পুলক চক্রবর্তী, মিল্টন বাহাদুর, মনসুর আহমেদ, উচিংছা রাখাইন, সুজন এর জেলা কমিটির সাধারণ সম্পাদক এম জিসান বখতিয়ার, চ্যানেল টোয়েন্টিফোর এর জেলা প্রতিনিধি জিয়াউল হক, বাংলানিউজটোয়েন্টিফোর. কমের ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট মঈন উদ্দীন বাপ্পী প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের এ নির্মম হত্যাকান্ডে মুক্ত সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত। এ ঘটনা পেশাদার সাংবাদিকদের নিরাপত্তাহীনতাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। অতীতে বিভিন্ন সময় একাধিক সাংবাদিক খুনের ঘটনা ঘটলেও ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়ায় বার বার সাংবাদিক নির্যাতন ও হত্যার মতো ঘটনার পুনরাবৃত্তি ঘটছে যার প্রমান সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকান্ডে। যার তদন্ত এখনও শেষ হয়নি। তাই সরকার যদি গণমাধ্যম কর্মীদের নিরাপত্তার উদ্যোগ গ্রহণ না করে তা হলে দুর্নীতিবাজদের সশস্ত্র সন্ত্রাসী কর্মকান্ডের বলি হতে হবে গণমাধ্যম কর্মীদের।

বক্তারা অবিলম্বে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যাকান্ডের সাথে জড়িত সকলকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

উল্লেখ্য, ১৪ জুন রাতে সাংবাদিক নাদিম পেশাগত দায়িত্ব পালন শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে বখশিগঞ্জ উপজেলার পাথাটিয়া এলাকায় তার গতিরোধ করে সাধুরপাড়া ইউনিয়নের চেয়ারময়ান মাহমুদুল আলম বাবু তার ক্যাডার বাহিনী দিয়ে হামলা চালায়। আহত অবস্থায় নাদিমকে প্রথমে স্থানীয় হাসপাতালে পরে উন্নত চিকিৎসা দিতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে গত ১৫জুন দুপুর পোনে ৩টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com