বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর‌্যাল ভাংচুরের প্রতিবাদে রাঙ্গামাটিতে বীর মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

  • আপডেট টাইম : বুধবার, ২১ জুন, ২০২৩
  • ১৫৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: চট্টগ্রামে জামাল খান মোড়ে সড়কের পাশে দেয়াল জুড়ে থাকা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের আলোকচিত্র নিয়ে তৈরি মুর‌্যালসহ ৫০টি চিত্রকর্ম ভাংচুরের প্রতিবাদে ও জড়িতদের দৃষ্টান্তমুলক শান্তির দাবিতে মানববন্ধন করেছে রাঙ্গামাটির বীর মুক্তিযোদ্ধারা।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে বুধবার (২১ জুন) রাঙ্গামাটি জেলা প্রশাসক কাযালয়ের সম্মুখে ঘন্টাব্যাপী মানববন্ধনে রাঙ্গামাটি জেলার বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করে।

রাঙ্গামাটি জেলার বীর মুক্তিযোদ্ধা হাজী কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মুক্তিযোদ্ধা সংসদ রাঙ্গামাটি জেলা ইউনিটির ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন চৌধুরী, রাঙ্গামাটি পৌরসভা মেয়র আকবর হোসেন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা প্রীতি কান্তি ত্রিপুরা, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর জব্বার সুজন, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সাংগঠনিক সম্পাদক প্রকাশ চাকমা, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক সৈকত রঞ্জন চৌধুরী, সহসভাপতি  মামুন ভুঁইয়াসহ বীর মুক্তিযোদ্ধারা বক্তব্য রাখেন।

মানববন্ধনে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশকে উন্নয়নের স্বর্ণশিখরে নিয়ে যাচ্ছেন তখন দুষ্কৃতিকারীরা বঙ্গবন্ধুর ম্যুরাল ভাংচুরের মাধ্যমে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির অপপ্রয়াস চালাচ্ছে।

বঙ্গবন্ধু কেবল কোন রাজনৈতিক দলের নেতা নন, তিনি আমাদের জাতির পিতা। তার সাথে দেশের স্বাধীনতার অস্তিত্ব জড়িত। মূলত যারা দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, তারাই আমাদের স্বাধীনতার চেতনার উৎস বঙ্গবন্ধুর ম্যুরাল ভাংচুরের মতো ঘৃণ্য কাজ করেছে।জাতির পিতার মুর‌্যালসহ স্বাধীনতার উপর আঘাত হানা কুলাঙ্গারদের গ্রেফতার পূর্বক দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার দাবি জানান।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com